Mamata Banerjee letter to CEC
Bengal Liberty Desk, ২০ মার্চ, কলকাতা: ফের নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আবারও চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এবার আর নাম ধরে নয়, তাঁকে সম্বোধন করলেন পদ ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠি শুরু করেন, জ্ঞানেশকে ‘ডিয়ার মিস্টার সিইসি’ বলে সম্বোধন করে। তাঁর লেখা সাম্প্রতিক চিঠিতে কমিশনের ভূমিকা ও কাজের পদ্ধতি নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি। ভোটের মুখে প্রশাসনিক রদবদল থেকে শুরু করে এসআইআর প্রক্রিয়া-সব ক্ষেত্রেই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, তড়িঘড়ি সিদ্ধান্ত এবং সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee letter to CEC)।
কমিশনের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ মমতার (Mamata Banerjee letter to CEC)

চিঠিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্বাচন কমিশনের কাজকর্মে তিনি স্তম্ভিত। তাঁর অভিযোগ, শালীনতা ও সাংবিধানিক আচরণের সমস্ত সীমা অতিক্রম করেছে কমিশন। এসআইআর প্রক্রিয়া নিয়েও ফের প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রক্রিয়ায় বাস্তববোধের অভাব রয়েছে এবং বারবার কমিশনের নজরে আনা সত্ত্বেও কোনও সংশোধন হয়নি। তালিকা প্রকাশে অযৌক্তিক বিলম্ব এবং সাধারণ মানুষের হাতে আবেদনের জন্য অত্যন্ত কম সময় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
প্রশাসনিক রদবদল নিয়ে ক্ষোভ (Mamata Banerjee letter to CEC)!
নির্বাচন ঘোষণার পর হঠাৎ ব্যাপক প্রশাসনিক রদবদল নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক শীর্ষ আমলা থেকে শুরু করে জেলা শাসক, পুলিশ সুপার ও কমিশনারদের বদলি-এই গোটা প্রক্রিয়াকে তিনি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কোনও সুনির্দিষ্ট কারণ বা নির্বাচনী বিধি লঙ্ঘনের প্রমাণ ছাড়াই এই বদলি করা হয়েছে। বিশেষ করে ডিইও বদলিকে তিনি “দুরভিসন্ধিমূলক” বলে উল্লেখ করেছেন। তাঁর আরও দাবি, রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম পরামর্শ না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনকি পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর আশঙ্কা, এই রদবদলের ফলে প্রশাসনিক কাজে গুরুতর বিঘ্ন ঘটতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও প্রভাব পড়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন-
Mamata Banerjee Letter to EC: ‘সার্জিক্যাল স্ট্রাইক’ না ‘স্বৈরাচার’? কমিশনের সিদ্ধান্তে ফের একবার জ্ঞানেশ কুমারকে মমতার কড়া চিঠি
TMC slogan change: ভবানীপুরে শুভেন্দুর দাপট! ‘ভীত’ মমতা কি স্লোগান বদলে হারানো জমি খুঁজতে মরিয়া?
কমিশনের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ (Mamata Banerjee letter to CEC)
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘একতরফা’, ‘তাড়াহুড়ো’ এবং ‘ক্ষমতার অপব্যবহার’ বলে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে রাজ্যে প্রশাসনিক অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচনের সময় নির্বাচিত সরকারকে দুর্বল করার প্রয়াস চলছে।
চিঠির শেষে কমিশনকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জনস্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রশ্নে সরব হয়ে কার্যত রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
