Eid Celebration in War-Torn
Bengal Liberty, ২০ মার্চ, কলকাতা:
আজ এক অন্য রকম ঈদ(Eid Celebration in War-Torn) । যুদ্ধে পুরোপুরি বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। একের পর এক দেশে মুড়ি-মুড়কির মতো ড্রোন ও মিসাইল হামলায় জর্জরিত সাধারণ মানুষ। মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে, আর আহত প্রায় ২০ হাজার অতিক্রম করেছে। কিন্তু এই সব কিছু ভুলে গিয়ে আবারও বেঁচে থাকার ইচ্ছায় ঈদ পালনে মেতেছে মানুষ। অল্প করে হলেও খুশির এই পবিত্র দিনে সব প্রতিকূলতাকে দূরে সরিয়ে আজ সবাই আলিঙ্গনে মাতবে গোটা বিশ্ব খুশির ঈদ সামিল আট থেকে আশি।

নতুন চাঁদের সন্ধানে (Eid Celebration in War-Torn)
নতুন চাঁদের সন্ধানে মেতেছে তাবড় তাবড় দেশগুলিও। ইরান ছাড়াও সমস্ত দুঃখকে জয় করে নতুনভাবে শুরু করছে নিজেদের জীবন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, লেবানন, সুদান— আজ সূর্যাস্তের পর পশ্চিম আকাশে শাওয়ালের নতুন চাঁদের সন্ধান করবে।

Suvendu ভবানীপুরে প্রচারের প্রথম দিনেই বোল্ড আউট করলেন পুলিশমন্ত্রীকে | West Bengal Election | Bengal Liberty@SuvenduWB #suvenduadhikari #bjpwestbengal #WestBengalElection #electionnews #BengalLiberty pic.twitter.com/J5ED7hTmBy
— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
ধর্মীয় সংহতি (Eid Celebration in War-Torn)
এই কঠিন সময়ের মধ্যেও মানুষ আজ খুশির ঈদ পালন করবে। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে এক ফোঁটা বেরিয়ে আসতে চাইবে। সবার বাড়ি গিয়ে নতুন নতুন উপহার প্রদান করবে, সুন্দর সুন্দর খাওয়া-দাওয়ায় মাতবে সবাই। কিছুক্ষণের জন্য হলেও ভুলতে চাইবে শ্মশানে পরিণত হওয়া নিজের বাড়ি, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাস্তবতা। সব প্রতিকূলতাকে জয় করে আবারও জীবন সংগ্রামে নেমে পড়বে মানুষ।
যুদ্ধ কবে শেষ হবে, সত্যিই কেউ জানে না। যে দেশগুলি মানবলীলা হত্যার খেলায় নেমেছে, তাদের এইটুকু ভাবা উচিত ছিল তারা কী করতে যাচ্ছে। নিজেদের ফায়দা ছাড়া কোনও কিছুকেই গুরুত্ব দেয় না বিশ্ব নেতারা।
আরও পড়ুন :
যাদবপুরে তৃণমূলের অন্দরে তুমুল ‘গৃহযুদ্ধ’ (Abhishek Banerjee Statement): অভিষেকের বার্তায় উত্তপ্ত বৈঠক
