Dhurandhar 2 Leak Pakistan
Bengal liberty Desk, ২১ মার্চ: বিনোদন জগতের অন্যতম চর্চিত নাম এখন রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধর। তাঁদের আসন্ন ছবি ‘ধুরান্ধার ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। তবে এই উচ্ছ্বাসের মাঝেই সামনে এল এক উদ্বেগজনক খবর, পাকিস্তানে ইতিমধ্যেই ছবির পাইরেটেড ভার্সন ছড়িয়ে পড়েছে। এমনকি কিছু অ্যাকাউন্ট পাকিস্তানে ছবির পাইরেটেড ভার্সন দেখার ছবি ও শেয়ার করেছে (Dhurandhar 2 Leak Pakistan)।
কী ঘটেছে (Dhurandhar 2 Leak Pakistan)?

১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরই ‘ধুরন্ধর ২’-এর জাল সংস্করণ অনলাইনে ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানে বসেই অনেকেই ছবিটি দেখছেন। এক সাংবাদিক খালিদ মেহমুদ খালিদ X-এ পোস্ট করে লেখেন, “লাহোরে ধুরন্ধর ২ দেখছি।” এই পোস্টের প্রতিক্রিয়ায় আদিত্য রাজ কৌল জানান, “দুঃখজনকভাবে ছবির পাইরেটেড ভার্সন ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গেছে।”
ভাইরাল ক্লিপে বাড়ছে উদ্বেগ (Dhurandhar 2 Leak Pakistan)
শুধু পাকিস্তানেই নয়, ভারতেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবির একাধিক দৃশ্যের ক্লিপ ভাইরাল হতে শুরু করেছে। অভিযোগ, টরেন্ট ওয়েবসাইটগুলোতে হলের নিম্নমানের প্রিন্ট থেকে শুরু করে এইচডি কোয়ালিটির ফাইল পর্যন্ত আপলোড করা হয়েছে।
ফলে মুক্তির কয়েকদিনের মধ্যেই ছবির বক্স অফিস আয়ে বড় প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিশদে মুভি ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2 Leak Pakistan)
বৃহস্পতিবার ছবি মুক্তি পেতেই উপচে পড়া ভিড় দেখা গেল সিনেমা হল গুলোতে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম মূলত এই ৫ টি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবিটি। সারা দেশে মোট ৮,৯২৮টি শো-তে চলছে এই সিনেমা।
আরও পড়ুন-
Dhurandhar 2 screening stopped: মাঝপথে থামল ‘ধুরন্ধর ২’! নয়ডায় প্রিভিউ শো ঘিরে উত্তেজনা, ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা
Dhurandhar 2 Grand Success : ফার্স্ট ডে ফার্স্ট শো-তেই ইতিহাস! কলকাতা সহ দেশজুড়ে ঝড় তুলল ‘ধুরন্ধর ২’

বর্তমান সময়ে সিনেমা পাইরেসি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বড় বাজেটের ছবিগুলিও মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যাচ্ছে, যা চলচ্চিত্র শিল্পের জন্য বড়সড় ক্ষতির কারণ। ‘ধুরন্ধর ২’-এর মতো বহুল প্রতীক্ষিত ছবির ক্ষেত্রেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে ভবিষ্যতে বড় প্রজেক্টগুলির সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে ইন্ডাস্ট্রি—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
