Dhurandhar 2 screening stopped
Bengal Liberty, কলকাতা:
বড় পর্দায় বহু প্রতীক্ষিত ছবি দেখতে এসে এমন অভিজ্ঞতা এ যেন দুঃস্বপ্নের মতো! রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’-এর(Dhurandhar 2 screening stopped) একটি পেইড প্রিভিউ শো হঠাৎ করেই মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় উত্তেজনা ছড়াল নয়ডার একটি মাল্টিপ্লেক্সে। প্রথম দিক স্বাভাবিকভাবে চললেও, ইন্টারভ্যালের পর আর শুরুই হয়নি ছবির দ্বিতীয় ভাগ।

কী ঘটেছিল? (Dhurandhar 2 screening stopped)
সূত্রের খবর, DLF Mall of India-র প্রেক্ষাগৃহে চলছিল ‘ধুরন্ধর ২’। দর্শকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। প্রথম অংশ দেখে বেশ সন্তুষ্ট ছিলেন অনেকেই। কিন্তু বিরতির পর আচমকাই স্ক্রিন অন্ধকার! দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ছবি শুরু না হওয়ায় অস্বস্তি তৈরি হয়।

দর্শকদের ক্ষোভে উত্তাল হল (Dhurandhar 2 screening stopped)
পরবর্তীতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ফলে হলের ভিতরে শুরু হয় চিৎকার, বিক্ষোভ। অনেকেই নিজেদের সিট ছেড়ে উঠতে অস্বীকার করেন, দাবি তোলেন অবিলম্বে সমাধানের। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, শেষমেশ পুলিশ মোতায়েন করতে হয়। উত্তেজিত দর্শকদের সামলাতে প্রেক্ষাগৃহের বাইরে ব্যারিকেড পর্যন্ত বসানো হয় বলে সূত্রের খবর।

কী কারণে বন্ধ হল শো? (Dhurandhar 2 screening stopped)
প্রাথমিকভাবে জানা গেছে, গুরুতর টেকনিক্যাল সমস্যার জেরেই এই বিপত্তি। কর্তৃপক্ষের তরফে সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ফলে বাধ্য হয়ে পুরো শো বাতিল ঘোষণা করা হয়। তবে টিকিটের টাকা ফেরত বা বিকল্প ব্যবস্থা নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা তখনই করা হয়নি বলে অভিযোগ।

OT করতে এসে লিফ্ট- এ আটকে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে রুগীর@bengalliberty #bengalliberty #rgkar #rgkarhospital #rgkarmedicalcollege #rgkarlift pic.twitter.com/20QmgPcu68
— Bengal Liberty (@bengalliberty1) March 20, 2026
ফ্র্যাঞ্চাইজির সাফল্য (Dhurandhar 2 screening stopped)
পরিচালক আদিত্য ধর-এর এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পরই বক্স অফিসে রেকর্ড গড়েছিল। প্রায় ১৩০০ কোটিরও বেশি ব্যবসা করে ছবিটি। সেই সাফল্যের জোরেই ‘ধুরন্ধর ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া।
এদিকে, সিক্যুয়েলটিও মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি আয় করে শক্তিশালী সূচনা করেছে বলে জানা যাচ্ছে।
একদিকে বক্স অফিসে সাফল্যের ঝড়, অন্যদিকে এমন বিশৃঙ্খল প্রিভিউ দুটো ছবি যেন একেবারেই আলাদা। প্রযুক্তিগত সমস্যার জন্য এমন বড়সড় ব্যাঘাত ভবিষ্যতে দর্শকদের আস্থায় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এই ঘটনার পর কী পদক্ষেপ নেয়।
আরও পড়ুন :
RG Kar Hospital Lift Death: আরজি করের লিফটে মর্মান্তিক মৃত্যু, গাফিলতির অভিযোগে সরব শুভেন্দু, ব্যর্থতা স্বীকার শাসক দলের
