BJP third Candidate List
Bengal Liberty, ২৫ মার্চ :
অবশেষে জল্পনার অবসান। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে দাঁড়াচ্ছেন অভয়ার মা (BJP third Candidate List)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ১৯ জনের প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনও বাকি আরও ১৯। তড়িঘড়ি নয় বরং সুচিন্তিত পরিকল্পনায় ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে গেরুয়া শিবির। প্রতিটি কেন্দ্রে সূক্ষ্ম হিসাব-নিকাশ, সামাজিক সমীকরণ এবং জয়ের সম্ভাবনাকে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেই প্রার্থী বেছে নিচ্ছে বিজেপি। হঠকারিতা না করার সিদ্ধান্তের কৌশলেই প্রতিপক্ষকে চাপে রাখতে চাইছে বিজেপি (BJP third Candidate List)।

তৃতীয় তালিকায় বিজেপির ১৯ প্রার্থী (BJP third Candidate List)
তৃতীয় দফার প্রার্থী তালিকায় কোচবিহার দক্ষিণে প্রার্থী করা হয়েছে রথীন্দ্রনাথ বোসকে, রাজগঞ্জ কেন্দ্রে দিনেশ সরকার, ইসলামপুরে চিত্রজিৎ রায়, হেমতাবাদ কেন্দ্রে হরিপদ বর্মন এবং ইংলিশ বাজারে অমলান ভাদুরী। নদিয়ার শান্তিপুরে স্বপন দাস, পানিহাটিতে রত্না দেবনাথ, হাওড়া মধ্যে বিপ্লব মণ্ডল এবং হুগলির উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। একই জেলায় সিঙ্গুরে ডাঃ অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ এবং হরিপালে মধুমিতা ঘোষ লড়বেন বিজেপির হয়ে। পূর্ব মেদিনীপুরের তমলুকে ডাঃ হরেকৃষ্ণ বেরা, পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর কেন্দ্রে ডাঃ শঙ্কর গুছাইত এবং পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপাদারকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও কাটোয়ায় কৃষ্ণা ঘোষ, বীরভূমের সাঁইথিয়া কেন্দ্রে কৃষ্ণ কান্ত সাহা এবং নলহাটিতে অনিল সিংহ রয়েছেন বিজেপির তৃতীয় তালিকায়।

পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী অভয়ার মা (BJP third Candidate List)
বেশ কিছুদিন ধরেই চর্চায় ছিল, অভয়ার মা বিজেপির হয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আজ, বুধবার প্রার্থী তালিকা ঘোষণার পর জল্পনার অবসান ঘটল। উল্লেখ্য, নির্যাতিতার মা নিজেই বিজেপিতে যোগ দিয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। তাঁর কথায়, “আমি নিজেই ফোন করে জানিয়েছি, BJP-র হয়ে ভোটে দাঁড়াতে চাই। কারণ এখানে নারী সুরক্ষা নেই, আর রাজ্যের সর্বত্র দুর্নীতি ছড়িয়ে রয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, বামপন্থীদের ভোটকাটার রাজনীতি তৃণমূলকে সুবিধা করে দিয়েছে। পাশাপাশি তাঁর দাবি, তাঁর মেয়ের মৃত্যুকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।
Suvendu on Panihati: প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় স্তরে | West Bengal News | Bengal Liberty
👉 https://t.co/RttVnCQzjJ@BJP4Bengal @SuvenduWB #SuvenduAdhikari #bjpwestbengal #BJPNEWS #abhaya #BengalLiberty pic.twitter.com/bqW9dG8zQ9— Bengal Liberty (@bengalliberty1) March 24, 2026
এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় যথাক্রমে ১৪৪ ও ১১২টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। আজ, বুধবার ১৯ আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনও ১৯টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। যা খুব শীঘ্রই বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন :
