weather update
Bengal Liberty , kolkata :
আজ থেকে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে, দমকা হাওয়ার সতর্কতা জারি হাওয়া অফিসের Weather Update। উত্তর থেকে দক্ষিণ, সতর্ক থাকতে হবে সকলকেজেলায় জেলায় কালবৈশাখীর দাপট। বৃহস্পতিবার বিকেলে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী কয়েক দিনেও থাকবে দুর্যোগ, বরং বাড়বে ঝড় ও বৃষ্টির দাপট।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারীবৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি এক-দু’টি জায়গায় বজ্রঝড়, বিদ্যুৎ চমক ও দমকা হাওয়া (৫০–৬০ কিমি প্রতি ঘণ্টা) বইতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে এই কয়েকদিন।
হাওয়া অফিসের সূত্র মারফত জানা গিয়েছে, শনিবারও একই আবহাওয়া থাকবে। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও কয়েকটি জেলায় বজ্রঝড় ও দমকা হাওয়া (৩০–৪০ কিমি/ঘণ্টা) চলবে।
দক্ষিণবঙ্গেও থাকবে একই পরিস্থিতি। শুক্রবার বাঁকুড়া , পুরুলিয়া পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। এক-দু’টো জায়গায় বজ্র, বিদ্যুৎ-সহ দমকা হাওয়া (৫০–৬০ কিমি প্রতি ঘণ্টা) বইবে। বাঁকুড়া ও পুরুলিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বৃষ্টি হবে এবং কোথাও কোথাও ৪০–৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে বজ্রঝড় ও দমকা হাওয়া বইতে পারে।
হাওয়া অফিসের স্পষ্ট বার্তা, এই কয়েকদিন চলবে প্রবল ঝড় বৃষ্টি, তাই পূর্ব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
