BJP 5th Candidate list
Bengal Liberty Desk, কলকাতা :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে গতি বাড়াল বিজেপি। রাজ্যের আরও ১৩টি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির BJP candidate list। আজ, মঙ্গলবার চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে একদিকে যেমন নতুন মুখের প্রাধান্য রয়েছে, তেমনই একটি কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করে চমক দিয়েছে গেরুয়াশিবির।

ময়নাগুড়িতে প্রার্থী বদল
চতুর্থ তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো জলপাইগুড়ির ময়নাগুড়ি (SC) কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। গত ১৯ মার্চ এই কেন্দ্রের প্রার্থী হিসাবে কৌশিক রায়ের নাম ঘোষণা করেছিল বিজেপি। মঙ্গলবার ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় মোট ১৩টি আসনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই নতুন মুখকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে, যাতে আসন্ন নির্বাচনে সংগঠন আরও শক্তিশালী হয়।
.
BJP releases the fourth list of 13 candidates for the upcoming West Bengal Assembly Elections 2026, also replaces the candidate in Maynaguri constituency. pic.twitter.com/m36vrRsTQA
— ANI (@ANI) March 31, 2026
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ
চতুর্থ তালিকায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গে সিতাই কেন্দ্রে আশুতোষ বর্মা এবং নাটাবাড়িতে গিরিজাশঙ্কর রায়কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ ও কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতেও নতুন মুখ আনা হয়েছে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সদ্য কংগ্রেসত্যাগী সন্তোষ পাঠককে। সোনারপুর উত্তরে দেবাশিস ধর, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, পাঁচলায় রঞ্জনকুমার পাল কে প্রার্থী করা হয়েছে।

বাগদায় ননদ-বৌদির লড়াই
তালিকায় আরও যেসব নাম রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য – বাগদা বিধানসভা কেন্দ্র। এই অর্থাৎ কেন্দ্রের বাসিন্দারা এ বার ননদ-বৌদির রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে। এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা তথা বাগদার বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে। সোমা এবং মধুপর্ণা দু’জনেই মতুয়া ঠাকুরবাড়ির সদস্য, সম্পর্কে তাঁরা ননদ-বৌদি।
এছাড়া পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ডঃ পীযূষকান্তি দাসকে, গড়বেতায় প্রার্থী প্রদীপ লোধা, মেমারিতে মানব গুহ, বাঁশদ্রোণীতে অরিজিৎ রায়, মগরাহাট পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী উত্তমকুমার বণিক, ফলতায় দেবাংশু পণ্ডাকে প্রার্থী করেছে পদ্ম শিবির।
কোথাও পুরনো মুখের ওপর ভরসা, আবার কোথাও প্রার্থী বদল – সব মিলিয়ে নির্বাচনের আগে সংগঠনকে আরও কার্যকর করার চেষ্টা করছে দল। প্রথম দফার ভোটের আগে এভাবে প্রার্থী তালিকা প্রকাশে গতি আনা এবং প্রয়োজন অনুযায়ী রদবদল করা – সব মিলিয়ে বঙ্গভোটে বিজেপির প্রস্তুতি যে জোরদার, তা স্পষ্ট।
