Calcutta High Court
Bengal Liberty Desk, ৩১ মার্চ, কলকাতা: লোকসভা নির্বাচনের আবহে রাজ্যে প্রশাসনিক রদবদল নিয়ে নির্বাচন কমিশনের এক্তিয়ারে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব-সহ রাজ্যের একাধিক বিডিও এবং থানার ওসিদের অপসারণের বিরুদ্ধে দায়ের করা মামলা আজ, মঙ্গলবার খারিজ করে দিল উচ্চ আদালত। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের নেওয়া সিদ্ধান্তে আদালত কোনও বাধা দেবে না (Calcutta High Court)।
আদালতে সওয়াল-জবাব (Calcutta High Court)

রাজ্যে ভোট ঘোষণার পরেই গত ১৫ মার্চ রাতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে দেয় কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অর্ককুমার নাগ। মামলাকারীর পক্ষে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন যে, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী কমিশনের ক্ষমতা থাকলেও তা অসীম নয়। রাতারাতি পদস্থ আধিকারিকদের সরিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও তিনি দাবি করেন।
পাল্টা সওয়াল করে কমিশনের আইনজীবী জানান, পাঁচটি রাজ্যে ভোট হচ্ছে এবং প্রতিটি জায়গার পরিস্থিতি ভিন্ন। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার স্বার্থেই পরিস্থিতি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন (Calcutta High Court)-
EC 267 Officer Transfer: একদিনে ২৬৭ আধিকারিক অপসারণ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এবার হাই কোর্টে কল্যাণ
IAS IPS Transfer Case HC: আইএএস-আইপিএস বদলি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কল্যাণের
বড় ধাক্কা শাসকশিবিরে (Calcutta High Court)
উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যের ২৬৭ জন বিডিও এবং থানার ওসিকেও অপসারণ করেছে কমিশন। সোমবার কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কল্যাণ। দ্রুত শুনানির আর্জি জানান তিনি। প্রধান বিচারপতির বেঞ্চ তাঁকে মামলা দায়েরের অনুমতি দেয়। মঙ্গলবার মামলাটি দায়ের করা হলেও খারিজ করে দেয় হাই কোর্ট।
