ED raids Sona Pappu residence
Bengal Liberty, ১ এপ্রিল :
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED raids Sona Pappu residence)। বুধবার ভোর থেকে কলকাতার অন্তত ৬ টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আর্থিক অনিয়ম, বেআইনি নির্মাণে বিনিয়োগ এবং মানি লন্ডারিংয়ের জাল ভেঙে বের করতেই এই মাল্টি-লোকেশন রেড চালানো হচ্ছে। তদন্তকারীরা ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস এবং আর্থিক লেনদেনের খতিয়ান (ED raids Sona Pappu residence) খতিয়ে দেখতে শুরু করেছেন।

বালিগঞ্জে মূল টার্গেট সোনা পাপ্পু (ED raids Sona Pappu residence)
এই অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বালিগঞ্জের বাসিন্দা বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। ফার্ন রোডের তাঁর বাড়িতে ভোরেই পৌঁছে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা এলাকা। দীর্ঘ সময় ধরে চলে বাড়ির ভিতরে তল্লাশি। প্রাথমিকভাবে অনুমান, জমি দখল, বেআইনি নির্মাণ এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের সঙ্গে তাঁর যোগসূত্র খুঁজতেই এই অভিযান।

কে এই সোনা পাপ্পু? (ED raids Sona Pappu residence)
স্থানীয়দের মতে, কসবা ও তোপসিয়া এলাকায় ‘সোনা পাপ্পু’ দীর্ঘদিন ধরেই এক প্রভাবশালী ব্যক্তি। পরিবারের পুরনো সোনার ব্যবসা থাকলেও ধীরে ধীরে তিনি অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, সময়ের সঙ্গে সঙ্গে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে একপ্রকার ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন। ২০১৫ সালে বালিগঞ্জ রেল ইয়ার্ডে এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাঁর নাম উঠে আসে। এরপর ২০১৭ সালে একটি খুনের মামলাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। একাধিক এফআইআরে নাম থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরেই ‘ফেরার’ বলে জানা গেছে। গোলপার্কের কাঁকুলিয়া রোডে গুলি ও বোমাবাজির ঘটনাতেও তাঁর নাম সামনে এসেছিল।

একাধিক সংস্থা ও ব্যক্তির উপর নজর (ED raids Sona Pappu residence)
সোনা পাপ্পুর বাড়ির পাশাপাশি বালিগঞ্জের ‘সান এন্টারপ্রাইস’ নামে একটি সংস্থার অফিস এবং মালিকের বাসভবনেও তল্লাশি চালানো হচ্ছে। ওই সংস্থার মালিককে পূর্বে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি, ফলে তদন্তকারীরা দুই মামলার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন। সংস্থাটির আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিনিয়োগের উৎস এবং প্রকৃত ব্যবসায়িক কার্যকলাপ যাচাই করছেন আধিকারিকরা। তবে এই সংস্থার সঙ্গে সোনা পাপ্পুর সরাসরি সম্পর্ক এখনও স্পষ্ট নয়।
ED summons Shantanu Sinha Biswas: ইডির তলবে কলকাতা পুলিশের ডিসি, চাঞ্চল্য কয়লা মামলায়https://t.co/cRsclEJTIj বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে@bengalliberty @SuvenduWB @BJP4Bengal #BengalElections2026 #BengalPolitics #BengalNews #shantanusinhabiswas #bengalliberty pic.twitter.com/BeQr69A4cl
— Bengal Liberty (@bengalliberty1) March 31, 2026
তল্লাশি অভিযানের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, হার্ডডিস্ক, মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের দাবি। এগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। তদন্তকারীদের ধারণা, এই ডিজিটাল ডেটা থেকেই আর্থিক লেনদেনের প্রকৃত চিত্র সামনে আসতে পারে এবং জড়িত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।
