ED summons Shantanu Sinha Biswas
Bengal Liberty, কলকাতা:
রাজ্যের বহুচর্চিত কয়লা পাচার কাণ্ডে ফের নতুন মোড়। তদন্তে আরও সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সংস্থার নজরে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাস ED summons Shantanu Sinha Biswas। অর্থপাচার বিরোধী আইন (PMLA)-এর আওতায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করা হয়েছে।

ইডির তদন্ত
ইডি সূত্রে খবর, আগামী ৬ এপ্রিল সকাল ১১টার মধ্যে শান্তনু সিন্হা বিশ্বাসকে দিল্লির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা পাচার মামলার তদন্তে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই এই আইপিএস আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা।
তদন্তের পাশাপাশি ওই আধিকারিকের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও সামনে এসেছে বলে সূত্রের দাবি। অভিযোগ রয়েছে, বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে তাঁর যোগ রয়েছে। এমনকি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও নিজের সন্তানের জন্য বেআইনিভাবে এনআরআই কোটায় মেডিক্যাল পড়ার সুযোগ করে দেওয়ার অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে ৬ এপ্রিলের হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাস ইডির দপ্তরে হাজিরা দেন কি না এবং জিজ্ঞাসাবাদ থেকে নতুন কোনও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে কি না – এখন সেদিকেই নজর রাজ্যের।
