Hanskhali BDO suspended
Bengal Liberty, ৩১ মার্চ :
হাঁসখালি ব্লকের বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন (Hanskhali BDO suspended)। নদিয়ার রানাঘাটে ভোটের প্রশিক্ষণ কেন্দ্র ঘিরে শিক্ষক মারধরের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনিক গাফিলতির অভিযোগ, সব মিলিয়ে ঘটনাটি বড় আকার নেয়। আগেই শো-কজ নোটিস দেওয়া হয়েছিল, এবার কমিশন তাঁর বিরুদ্ধে সাসপেনশন ও বিভাগীয় তদন্তের নির্দেশ (Hanskhali BDO suspended) জারি করে কড়া অবস্থান স্পষ্ট করল।

প্রোটোকল ভঙ্গের অভিযোগে কমিশনের কড়া পদক্ষেপ (Hanskhali BDO suspended)
কমিশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হাঁসখালির ভোট প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও বিডিও সায়ন্তন ভট্টাচার্য প্রয়োজনীয় নিরপেক্ষতা ও নির্বাচন সংক্রান্ত প্রোটোকল বজায় রাখতে ব্যর্থ হন।
অভিযোগ, প্রশিক্ষণের শুরুতেই প্রোজেক্টরের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ সংক্রান্ত ভিডিও দেখানো হয়। নির্বাচন ঘোষণার পরে এই ধরনের প্রচারমূলক ভিডিও প্রদর্শন সরাসরি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে মত কমিশনের। এই ঘটনাকে কমিশন শুধুমাত্র ভুল হিসেবে নয়, বরং নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করার সম্ভাব্য উদাহরণ হিসেবে দেখছে। ফলে প্রশাসনিক দায়িত্বে গাফিলতির পাশাপাশি নির্বাচন পরিচালনায় ব্যর্থতার অভিযোগও যুক্ত হয়েছে সায়ন্তনের বিরুদ্ধে।

মারধরের অভিযোগে চাঞ্চল্য (Hanskhali BDO suspended)
গত ২৭ মার্চ রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজ স্কুলে প্রশিক্ষণ নিতে গিয়ে আক্রান্ত হন বলে অভিযোগ করেন শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়। তাঁর দাবি, আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং সেই সময় বিডিওর ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। যদিও সায়ন্তন ভট্টাচার্য সরাসরি মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে প্রশিক্ষণ কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
এদিকে, নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ছবি প্রোজেক্টরে ভেসে ওঠা ভুলবশত হলেও তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং পরে তাঁরা জামিনে মুক্ত হন। কমিশনকে বিস্তারিত রিপোর্টও পাঠানো হয়েছে জেলা প্রশাসনের তরফে।
Election 2026: ভোটের প্রশিক্ষণে মুখ্যমন্ত্রীর ছবি, প্রতিবাদই তার অপরাধ! | West Bengal Election | Bengal Liberty@MamataOfficial @AITCofficial @BJP4Bengal #electionnews #election2026 #WestBengalNews #WestBengalElection #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/Je1QDbErqH
— Bengal Liberty (@bengalliberty1) March 27, 2026
কমিশনের এই সিদ্ধান্তের পর আক্রান্ত শিক্ষক সৈকত চট্টোপাধ্যায় বলেন, “এই সিদ্ধান্ত শুধু আমার ব্যক্তিগত লড়াইয়ের স্বীকৃতি নয়, বরং আসন্ন নির্বাচনে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে একটি শক্ত বার্তা। পক্ষপাতদুষ্ট আমলাদের জন্য এটি একপ্রকার সতর্ক সংকেত।”
