Women Reservation Bill failure
Bengal Liberty , kolkata :
মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন সংখ্যা ৮৫০ করার লক্ষ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল’ (মহিলা সংরক্ষণ বিল) লোকসভায় পাশ করাতে ব্যর্থ হলো বিজেপি সরকার Women Reservation Bill failure। গতকাল, শুক্রবার দীর্ঘ দুই দিনের লড়াইয়ের পর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি খারিজ হয়ে যায়। গত ১২ বছরে এই প্রথম বার, বিজেপি ব্যর্থ হলো কোনো সংশোধনী বিল পাশ করতে।

পরিসংখ্যান ও ভোটের ফলাফল Women Reservation Bill failure
সংবিধান সংশোধনী বিল পাশের জন্য সংসদের উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশ সমর্থন বাধ্যতামূলক। শুক্রবার ভোটে অংশ নিয়েছিলেন মোট ৫২৮ জন সাংসদ। যেখানে এই বিল পাশের পক্ষে ভোট পড়েছিল ২৯৮টি এবং বিপক্ষে ভোট পড়েছিল ২৩০টি। নিয়মানুসারে, কোনো বিল কার্যকরী করতে অন্তত ৩৫২টি ভোটের প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেই ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়।

বিরোধীপক্ষের দাবি
সরকার মহিলা সংরক্ষণের আড়ালে আসলে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে উত্তর ভারতের হিন্দি বলয়ের রাজ্যগুলিতে নিজেদের রাজনৈতিক শক্তি মজবুত করতে চাইছে। কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবদের দাবি, ২০২৬-২৭-এর জনগণনার আগে ২০১১ সালের তথ্যের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করলে দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি প্রতিনিধিত্ব হারাবে। রাহুল গান্ধী এই বিলটিকে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ এবং দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেন।
মহিলা সংরক্ষণ বিলটি ব্যর্থ হওয়ায় কেন্দ্র তার পরবর্তী দুটি প্রস্তাব— ‘লোকসভা আসন পুনর্বিন্যাস বিল’ এবং ‘কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল’ থেকেও সরে এসেছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, এই বিলগুলো পরস্পর সম্পর্কযুক্ত হওয়ায় একটির ব্যর্থতায় অন্যগুলো নিয়ে এগোনো সম্ভব নয়। তবে, ‘ইন্ডিয়া’ জোটের ঐক্যবদ্ধ অবস্থানই বিজেপির এই মেগা পরিকল্পনাকে রুখে দিল।
