Samik Bhattacharya Statement
Bengal Liberty, ৩১ মার্চ :
বিধানসভা নির্বাচনের মুখে “বাইরের ভোটার” প্রসঙ্গকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত (Samik Bhattacharya Statement) চরমে পৌঁছেছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভিনরাজ্য থেকে লোক এনে পরিকল্পিতভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পাল্টা দাবি- এরা কেউ ভুয়ো নন, বরং কাজের সূত্রে বাইরে থাকা প্রবাসী বাঙালিরাই ফিরছেন ভোট দিতে। এর মাঝেই ‘ফর্ম-৬’ ঘিরে তৃণমূলের অভিযোগ (Samik Bhattacharya Statement) এই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে, যা ভোটের আগে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

শমীকের পাল্টা আক্রমণ (Samik Bhattacharya Statement)
মুখ্যমন্ত্রীর এই অভিযোগের কড়া জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার বিকেলের সাংবাদিক বৈঠক থেকে তিনি কার্যত স্বীকার করেন যে বাইরে থেকে মানুষ আসছেন, তবে তাঁদের ‘ভুয়ো ভোটার’ বলে মানতে নারাজ বিজেপি। শমীকের বক্তব্য, কাজের খোঁজে যারা দীর্ঘদিন বাংলার বাইরে ছিলেন, তারাই এখন ফিরছেন। তাঁর কথায়,”ট্রেন ভর্তি করে মানুষ ফিরছেন, তাঁরা ভোট দেবেন।” কটাক্ষের সুরে তিনি বলেন, “ট্রেনের নম্বর আপনাদের দিয়ে দেব। যাতে হাওড়া স্টেশনে আপনারা যেতে পারেন ওনাদের স্বাগত জানাতে।” এখানেই থেমে না থেকে শমীক জানান, শুধু দেশ নয়, বিদেশে থাকা প্রবাসী বাঙালিরাও আসছেন। আত্মবিশ্বাসের সুরে শমীক বলেন, “আপনারা এতদিন মেক ইন ইন্ডিয়া দেখেছেন, এবার দেখবেন মেক ইন বেঙ্গল।”

মমতার অভিযোগ-“ভিনরাজ্যের লোক এনে ভোট লুঠের চেষ্টা” (Samik Bhattacharya Statement)
আজ, মঙ্গলবার সকালে চন্দ্রকোনার সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভিনরাজ্য থেকে লোক এনে পরিকল্পিতভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, প্রায় তিরিশ হাজার নতুন ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, পুরনো আবেদনগুলির নিষ্পত্তি না করেই বাইরে থেকে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। এই প্রসঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও তুলে ধরে বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এর মাধ্যমে ভোট লুঠের চক্রান্ত চলছে বলে তাঁদের আশঙ্কা।

তৃণমূলের অভিযোগে ফর্ম-৬ বিতর্কে নতুন মাত্রা (Samik Bhattacharya Statement)
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সিইও অফিসে গিয়ে অভিযোগ জানিয়েছেন, ‘ফর্ম-৬’ ব্যবহার করে বাইরে থেকে লোক এনে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা হচ্ছে।
Mamata Banerjee letter: ভোটার তালিকা ইস্যুতে ফের কমিশনে চিঠি মমতারhttps://t.co/ikyzyMugDj বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে@bengalliberty @MamataOfficial @AITCofficial @ECISVEEP #westbengalelection2026 #westbengalpolitics #westbengal #westbengalnews #gyaneshkumar pic.twitter.com/EYmCChKMFo
— Bengal Liberty (@bengalliberty1) March 31, 2026
তাঁর দাবি, পুরনো আবেদনগুলির নিষ্পত্তি না করেই নতুন করে হাজার হাজার আবেদন জমা দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে মঙ্গলবারও সিইও অফিসের সামনে ধর্নায় বসেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, হাতেনাতে ভিনরাজ্যের বাসিন্দাদের নাম তোলার প্রমাণ মিলেছে।
