Mohun Bagan vs Jamshedpur FC
Bengal Liberty, ৫ এপ্রিল ২০২৬ :
আইএসএলের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও জামশেদপুর এফসি (Mohun Bagan vs Jamshedpur FC) । গ্যালারি জুড়ে ছিল সাজ-সাজ রব, আর দর্শকরা উপভোগ করলেন টানটান উত্তেজনার এক লড়াই। তবে পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে ব্যর্থ হলো সবুজ-মেরুন শিবির। দুই দলই রণদেহী মেজাজে মাঠে নেমেছিল। ম্যাচের শুরু থেকেই দেখা গেছে জমজমাট ডুয়েল; কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। বল দখলের লড়াইয়ে মোহনবাগান ৫৭ শতাংশ এগিয়ে থাকলেও, ওয়েন কোয়েলের ছেলেরা সমানে সমানে টক্কর দিয়েছে।

ম্যাচের শুরুতেই মোহনবাগানের গোল (Mohun Bagan vs Jamshedpur FC):
ম্যাচের শুরু থেকেই চলছিল আক্রমণ-প্রতি আক্রমণের খেলা। ১৫ মিনিটে লিস্টন কোলাকোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় সের্গীয় লোবেরোর দল। বাঁ-পায়ের জাদুতে অতুলনীয় এক গোল করেন লিস্টন। এরপর আরও বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি সবুজ-মেরুন শিবির। ফলে প্রথমার্ধ শেষে তারা বেশ স্বস্তিতেই ছিল।

দ্বিতীয়ার্ধে জামশেদপুরের প্রত্যাবর্তন (Mohun Bagan vs Jamshedpur FC):
ঠিক যেন ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচের ‘অ্যাকশন রিপ্লে’! প্রথমার্ধে আধিপত্য ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে ক্রমশ ছন্দ হারাতে থাকে মোহনবাগান। বিপরীতে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে জামশেদপুর। যখন মনে হচ্ছিল ৩ পয়েন্ট সবুজ-মেরুনের হাতের মুঠোয়, ঠিক তখনই নাটুকে মোড়! ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯০+৫ মিনিট) নিখুঁত মার্কিং এড়িয়ে হেডের সাহায্যে গোল করে সমতা ফেরান বঙ্গসন্তান ঋত্বিক দাস।

বঙ্গসন্তানের দাপট (Mohun Bagan vs Jamshedpur FC):
গোল হতেই স্টেডিয়ামে যেন উৎসবের ঢেউ আছড়ে পড়ে। চারিদিকে লাল রঙের আবির আর উদযাপনের মেজাজ। দুর্দান্ত এক ফুটবল ম্যাচের সাক্ষী রইলেন সমর্থকরা। জয় অধরা থাকলেও এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান (৭ ম্যাচে ১৪ পয়েন্ট)। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চতুর্থ স্থানে রয়েছে জামশেদপুর এফসি।
Narendra Modi: ৪ মে-র পর আইন নিজের কাজ করবে@bengalliberty @narendramodi @AmitShah @BJP4India @SuvenduWB @BJP4Bengal #bengalliberty #westbengalelection2026 #westbengalnews #westbengal #westbengalpolitics #narendramodi #suvenduadhikari #bjpwestbengal pic.twitter.com/TSVJTaOtPY
— Bengal Liberty (@bengalliberty1) April 5, 2026
দলের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন (Mohun Bagan vs Jamshedpur FC):
প্রথম চার ম্যাচে দাপুটে জয়ের পর শেষ তিন ম্যাচে যেন পথ হারিয়েছে মোহনবাগান। নিজেদের ভুলেই ম্যাচ কঠিন করে ফেলছে তারা। লিড নেওয়ার পরও কেন এতটা রক্ষণশীল ফুটবল? কেন বারবার মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন কামিন্সরা? বাগান সমর্থকদের মধ্যে এই নিয়ে ক্ষোভ দানা বাঁধছে।
পরের গুরুত্বপূর্ণ ম্যাচ:
পরের ম্যাচে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে মোহনবাগান। লিগ শিল্ড জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে পরের দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পাওয়া একান্ত প্রয়োজন। কারণ, দ্বিতীয় স্থানে থেকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। মেগা ডার্বির আগে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া সবুজ-মেরুন। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে ভাগ্য সহায় হয় কি না, সেটাই এখন দেখার।
আরও পড়ুন :
East-Mohun Derby postponed 2026: ইস্ট-মোহন ডার্বির দিন বদল, নতুন তারিখ ঘোষণা করল আইএসএল!

