East-Mohun Derby postponed 2026
Bengal Liberty, ২ এপ্রিল ২০২৬: কলকাতা ফুটবল তথা ভারতবর্ষের ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি। এই ম্যাচকে ঘিরে মাঠে-ময়দানে চরম উত্তেজনা চড়ে। যুযুধান দুই প্রতিপক্ষই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। চিরপ্রতিদ্বন্দ্বী এই লড়াই আই-লিগ থেকে শুরু করে শিল্ড বা এখন আইএসএল—প্রতিযোগিতার নাম পরিবর্তন হলেও চিরশত্রুতার পারদ ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

ডার্বি নিয়ে সমস্যা (East-Mohun Derby postponed 2026)
স্বাভাবিকভাবেই এবারের আইএসএলেও জমজমাট ডার্বির জন্য তৈরি ছিল দুই শিবির। কিন্তু তাতে পড়ল ভাটা। ৩ মে হওয়ার কথা ছিল সবচেয়ে বড় ম্যাচ, কিন্তু তা দু’সপ্তাহ পিছিয়ে গিয়েছে। ১৭ মে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কিন্তু কী কারণে পিছিয়ে দিতে হলো ডার্বি? আসুন দেখে নিই এক নজরে।
কেন পিছিয়ে গেল ঐতিহাসিক ডার্বি ? (East-Mohun Derby postponed 2026)
আইএসএলের সূচি ঘোষণার সঙ্গেই ঠিক ছিল ৩ মে হবে বড় ম্যাচ। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে ৪ মে। সেই কারণেই ৩ মে-র বদলে ১৭ মে অনুষ্ঠিত হবে ম্যাচ। নির্বাচনের একদিন আগে পুলিশি নিরাপত্তা নিয়ে জোর টানাপোড়েন চলছিল। তাই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই ডার্বি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ পিছিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই দলের সমর্থকরাই বেজায় ক্ষুব্ধ।
Mamata কে সখালঘু বহুল কেন্দ্র মেটিয়া বুরুজে কেন্দ্রে দাঁড়াতে বললেন Suvendu Adhikari | West Bengal Election | Bengal Liberty
Mamata Banerjee Suvendu Adhikari All India Trinamool Congress BJP West Bengal#SuvenduAdhikari #suvenduadhikaribjp #suvendu #suvenduadhikarilatestspeech pic.twitter.com/xQuZdcs0dP— Bengal Liberty (@bengalliberty1) April 2, 2026

সমর্থকদের দাবি (East-Mohun Derby postponed 2026)
“রাজনীতির ময়দানে খেলাকে সব সময় ছোট করে দেখা হয়—তা আরও একবার প্রমাণিত। যখন সূচি ঠিক করা হয়, তখন কি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখা যায় না?”—এই নিয়েই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল দুই শিবিরের সমর্থকদের।
১৭ মে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ঐতিহাসিক ডার্বির মুকুটে আর কী নতুন পালক যুক্ত হয়, সেটাই এখন দেখার।
