Congress Manifesto 2026
Bengal Liberty, ৮ এপ্রিল :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনৈতিক লড়াই যখন ক্রমশ তীব্র হচ্ছে, তখনই নিজেদের অবস্থান স্পষ্ট করতে এগিয়ে এল কংগ্রেস (Congress Manifesto 2026)। ২৯৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর এবার মানুষের কাছে নিজেদের প্রতিশ্রুতি পৌঁছে দিতে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কলকাতার মঞ্চ থেকে তিনি জানালেন, রাজ্যের প্রচলিত রাজনৈতিক মেরুকরণের বাইরে বেরিয়ে সাধারণ মানুষের জন্য এক বিকল্প পথ দেখাতেই কংগ্রেসের এই উদ্যোগ (Congress Manifesto 2026)। তাঁর সঙ্গে উপস্থিত জয়রাম রমেশও একই বার্তাকে আরও জোরালো করে তুললেন।

জনপরিষেবা, শিক্ষা ও কর্মসংস্থানে বড় প্রতিশ্রুতি (Congress Manifesto 2026)
২০২৬-এর নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস জনপরিষেবা, সুশাসন এবং কর্মসংস্থান-এই তিনটি ক্ষেত্রকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। প্রশাসনকে আরও স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যের পাশাপাশি, শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের আশ্বাস দিয়েছে দল। রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে চলা বিতর্কের মধ্যেই ঘোষণা করা হয়েছে, ক্ষমতায় এলে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি, আর্থিক সহায়তা হিসেবে প্রতি মাসে ২০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। এছাড়াও, বেকারত্ব দূর করতে এক বছরের মধ্যে রাজ্যের সমস্ত শূন্য সরকারি পদ পূরণের অঙ্গীকার করেছে কংগ্রেস।

নারী কল্যাণে জোর (Congress Manifesto 2026)
নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস একদিকে যেমন মহিলাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করেছে, তেমনই অন্যদিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর রাজ্য গড়ার দিশাও দেখিয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেওয়া হবে, যা তাঁদের দৈনন্দিন জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে।
हम बहुत दिनों के बाद बंगाल में सभी सीटों पर चुनाव लड़ रहे हैं। यहाँ के लोगों को एक नया विकल्प देने की कोशिश कर रहे हैं।
हमारा घोषणा पत्र ‘जनता के लिए राहत’ और ‘बंगाल के विकास’ को ध्यान में रखकर बनाया गया है।
महिलाओं को ₹2000 महीना, किसानों को ₹15000 सालाना, ₹10 लाख तक… pic.twitter.com/frNpb8TLhW
— Mallikarjun Kharge (@kharge) April 7, 2026
একইসঙ্গে ভবিষ্যতের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির কথা মাথায় রেখে রাজ্যজুড়ে ‘এআই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। শিক্ষা, স্বচ্ছ নিয়োগ এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সামগ্রিক উন্নয়নের বার্তা দিয়ে বাংলার রাজনৈতিক লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুস্পষ্ট করল কংগ্রেস।

