West Bengal Election 2026
Bengal Liberty Desk, Kolkata:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন West Bengal Election 2026। পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, ভোটগ্রহণের সময় বুথের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের থাকতে দেওয়া হবে না। বুথের ভেতরে অপ্রয়োজনীয় রাজনৈতিক উপস্থিতি একেবারেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

কি বললেন অতিরিক্ত নির্বাচনী আধিকারিক? West Bengal Election 2026
এক প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে অরিন্দম নিয়োগী জানান, অনেক ক্ষেত্রেই দেখা যায় ভোটকেন্দ্রের ভেতরে বা আশপাশে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা জটলা করে বসে থাকেন। এতে ভোটারদের ওপর মানসিক চাপ তৈরি হতে পারে এবং ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। সেই কারণেই বুথের ভেতরে শুধুমাত্র নির্বাচনী দায়িত্বে থাকা কর্মী ও নিরাপত্তা বাহিনীকেই থাকার অনুমতি দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ভোটগ্রহণের সময় বুথের ভেতরে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাড়া অন্য ব্যক্তির থাকার অনুমতি নেই। কোনও রাজনৈতিক দলের সাধারণ কর্মী বা সমর্থক যদি বুথের ভেতরে অবস্থান করেন, তবে তা নিয়মবিরুদ্ধ বলে গণ্য হবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রকে সম্পূর্ণ নিরপেক্ষ ও চাপমুক্ত রাখতে হবে। সেই লক্ষ্যে রাজ্যের জেলা প্রশাসন, পুলিশ এবং নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। ভোটের দিন বুথ এলাকায় অযথা ভিড় বা দলীয় জমায়েত হলে তা দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে।
নির্বাচনী পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর রাজ্যে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতে অনেক সময় বুথের ভেতরে বা বাইরে দলীয় কর্মীদের উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাই ভোটারদের নিরাপদ ও স্বাধীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতেই কমিশন এই কড়া অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে।

