BJP manifesto
Bengal Liberty, ৯ এপ্রিল :
বঙ্গে ভোটের দামামা বাজতেই একে একে প্রকাশ্যে আসছে রাজনৈতিক দলগুলির নির্বাচনী রণকৌশল (BJP manifesto)। প্রথমেই ২০ মার্চ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনেন তৃণমূল কংগ্রেসের ইশতেহার, যেখানে ১০টি বড় প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের বার্তা দেন তিনি। এরপর চলতি সপ্তাহে মাঠে নামে কংগ্রেসও- ৫ গ্যারান্টিকে সামনে রেখে নিজেদের অবস্থান স্পষ্ট করে। পিছিয়ে নেই বাম শিবিরও, ৫ এপ্রিল তারা প্রকাশ করে তাদের নির্বাচনী ইশতেহার। এবার নজর বিজেপির দিকে! জানা গেছে, আগামীকাল, শুক্রবার অর্থাৎ ১০ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে পশ্চিমবঙ্গের জন্য বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। এবার ইশতেহার যুদ্ধেও চরমে উঠছে রাজনৈতিক টক্কর (BJP manifesto)।

বিজেপির ‘সঙ্কল্পপত্রে’ কীসের উপর জোর দিচ্ছে বিজেপি? (BJP manifesto)
সরকার গঠনের লক্ষ্যে রাজ্যবাসীর সামনে নিজেদের রূপরেখা স্পষ্ট করতে চলেছে বিজেপি। দলের আসন্ন ‘সঙ্কল্পপত্রে’ তুলে ধরা হবে, ক্ষমতায় এলে রাজ্যের সামগ্রিক উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, সাতটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এই ইশতেহারে। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি, পরিকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ অগ্রগতির উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পক্ষেত্রে একাধিক বড় ও নজরকাড়া প্রতিশ্রুতিও থাকছে, যা রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রোডম্যাপ হিসেবে তুলে ধরতে চায় বিজেপি।

আগাম প্রতিশ্রুতিতেই জোর বিজেপির? (BJP manifesto)
ইশতেহার প্রকাশের আগেই রাজ্যবাসীর কাছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা ইতিমধ্যেই জানিয়েছেন, ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এর পাশাপাশি রাজ্যে বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশনের নিরিখে ডিএ চালুর প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি। যারা বাধ্য হয়ে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছেন, সেই পরিযায়ী শ্রমিকদের এক বছরের মধ্যে রাজ্যেই কাজের সুযোগ করে দেওয়ার কথাও বলা হয়েছে। শিল্প ও কৃষিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখাও সামনে এনেছে দল।
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর মনোনয়ন পর্বে কথোপকথন প্রসঙ্গে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #westbengalelection2026 #westbengalpolitics #westbengalnews #westbengal pic.twitter.com/dTznX7UHtE
— Bengal Liberty (@bengalliberty1) April 8, 2026
ভারী শিল্পে বিনিয়োগ টানার উপর বিশেষ জোর দেওয়া হলেও, তিন ফসলি জমি অধিগ্রহণ করা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে, উন্নয়ন ও কর্মসংস্থানকে সামনে রেখেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে বিজেপি। এখন দেখার নতুন করে কিছু যুক্ত হতে চলেছে বিজেপির ইশতেহারে নাকি কী ভাবে নতুন নতুন বিনিয়োগ রাজ্যে এনে বাংলার শিল্প–বিপ্লব ঘটানো যায়, তারই দিশা ইশতেহারে দেখাতে চলেছে বিজেপি।
