Modi Birbhum rally
Bengal Liberty Desk, Kolkata:
বিধানসভা ভোটের প্রচারে শিল্পাঞ্চল আসানসোল থেকে বড় রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Modi Asansol rally। ‘মেগা সিটি’ গড়ার স্বপ্ন দেখিয়ে একদিকে উন্নয়নের প্রতিশ্রুতি, অন্যদিকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ।দুইয়ের মিশেলে বৃহস্পতিবারের সভা কার্যত ভোটের মঞ্চে রণহুঙ্কার হয়ে উঠল।

মেগা সিটির স্বপ্নে উন্নয়নের রূপরেখা Modi Asansol rally
পোলো মাঠের বিজয় সঙ্কল্প সভা থেকে নরেন্দ্র মোদি দাবি করেন, আসানসোল ও দুর্গাপুরে মধ্যে দেশের অন্যতম মেগা সিটি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাঁর কথায়, রেল যোগাযোগে ইতিমধ্যেই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেন এই শিল্পাঞ্চলের সংযোগ আরও শক্তিশালী করেছে। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, দূষণ, ভাঙাচোরা রাস্তা, দুর্বল সেতু ও পানীয় জলের সমস্যা এই সম্ভাবনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই সমস্ত সমস্যার সমাধান করে অঞ্চলকে নতুন উন্নয়নের পথে নিয়ে যাওয়া হবে বলেই আশ্বাস দেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে তিনি সরাসরি বলেন “আসানসোল ও দুর্গাপুরের মেগাসিটি হওয়ার ক্ষমতা রয়েছে। এই মেগাসিটি হওয়া উচিত কি না? দেশে নাম উজ্জ্বল হওয়া উচিত কি না? কিন্তু নির্মম সরকারের আমলে সাধারণ পরিষেবারও অভাব। জল, রাস্তার সমস্যা রয়েছে। দূষণ আর এক সমস্যা। মানুষ রোগে পড়ছেন। অবৈধ খননের জন্য মানুষের জীবন সঙ্কটে পড়ছে।”

‘৪ মের পর নতুন বাংলা’
সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সরাসরি বলেন, “৪ মে-র পর নির্মম সরকার যাবে, বিজেপি সরকার আসবে, আর বাংলা উন্নয়নের নতুন যুগে প্রবেশ করবে।” এই বক্তব্যে স্পষ্ট, উন্নয়ন ইস্যুকেই সামনে রেখে ভোটের ময়দানে নামছে বিজেপি। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে সাধারণ পরিষেবার অভাব চরমে। জল-রাস্তা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবাও ভেঙে পড়েছে।
সিন্ডিকেট-মাফিয়া রাজের অভিযোগ
আসানসোলের কয়লাঞ্চল এখন সিন্ডিকেট ও মাফিয়াদের দখলে। কয়লা, বালি ও জমি প্রতিটি ক্ষেত্রেই কালোবাজারি ও দুর্নীতি চলছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। তিনি সরকাকে কটাক্ষ করে বলেন “আসানসোলের কয়লাঞ্চলে তৃণমূলের সিন্ডিকেটের কব্জা। কালোবাজারি, কয়লা মাফিয়া, বালি মাফিয়া, জমি মাফিয়া এ সব এলাকার উপরে বোঝা হয়ে গিয়েছে। বাঙালি এতে হয়রান। আসানসোল ও দুর্গাপুরের পুরো এলাকা শুধু বাংলা নয়, গোটা দেশের উন্নয়নে এগিয়েছিল। সাইকেল থেকে রেল, অ্যালুমিনিয়াম থেকে কাচ, কারখানা ছিল। সারা দেশ থেকে লোক এখানে কাজ করতে আসত। কিন্তু এখন উদ্যোগ ছেড়ে চলে যাচ্ছে। এখানকার মানুষকে বাইরে যেতে হচ্ছে। পুরো বাংলার এই অবস্থা।”
“মোদির হাত ধরে শিল্প আসবে আসানসোলে” এই বার্তাকেই সামনে রেখে বিজেপি এই শিল্পাঞ্চলে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে। উন্নয়ন বনাম দুর্নীতি এই দুই মেরুর লড়াইয়ে আসানসোল-দুর্গাপুর এখন স্পষ্টভাবেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে।
