Bengal Liberty:
নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে উদ্বেগের আবহে তরুণদের উদ্দেশে বার্তা দেওয়ার পর ফের সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাত ১১টার পর প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি তরুণদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগের দিনের ভিডিওতে যে বিপুল সাড়া এবং গঠনমূলক পরামর্শ তিনি পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রী বলেন, “গতকাল রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আপনারা যেভাবে ভিডিওটিতে ইতিবাচক প্রতিক্রিয়া ও মূল্যবান পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

ইতিবাচক প্রতিক্রিয়ায় কৃতজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র Narendra Modi
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত ভিডিওতে মোদি স্পষ্ট জানিয়েছিলেন, নিট প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ ঘটনা নয়; এটি লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
Narendra Modi
প্রধানমন্ত্রীর ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১১ লক্ষ নতুন অনুসারী যুক্ত হয়েছে। ভিডিওটির ভিউ কয়েকশো মিলিয়ন ছাড়িয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ তাতে লাইক ও মন্তব্য করেছেন। এই অভূতপূর্ব সাড়ার জন্যই তরুণ প্রজন্মের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ লাল-হলুদ নাকি সবুজ-মেরুন, কোন রঙে রাঙা হবে ডুরান্ড ডার্বি রঙ?

