Kolkata Derby
Bengal Liberty
আগামীকাল থেকে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ ২০২৬। ২৪টি দল, পাঁচটি(Kolkata Derby) ভেন্যু, নতুন ফরম্যাট, অসাধারণ আয়োজন—সব মিলিয়ে স্মরণীয় লড়াইয়ের অপেক্ষায় ময়দান। এরই সঙ্গে ডুরান্ড কাপের শুভ সূচনা হচ্ছে চেনা-পরিচিত কলকাতা ডার্বি দিয়ে। ফের একবার মরসুমের প্রথম হাই-ভোল্টেজ ডার্বিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট।

নতুন মুখ, পুরোনো লড়াই(Kolkata Derby)
নতুন কোচের আগমন, সঙ্গে একঝাঁক নতুন তারকা খেলোয়াড়ের সম্ভার। সবকিছু নতুন হলেও ডার্বির মেজাজ এখনও ঠিক আগের মতোই। শেষ মুহূর্তের বড় ম্যাচের আগে দুই প্রধানই চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। ডার্বি জিতলেই পরবর্তী ম্যাচগুলোতে প্রত্যাশার চাপ অনেকটাই কমে যায়। তাই প্রথম ম্যাচেই বাজিমাত করতে মরিয়া যুযুধান দুই পক্ষ। এবার একবার দেখে নেওয়া যাক ডুরান্ড কাপের ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় কোন দল এগিয়ে, আর কে একটু পিছিয়ে।

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান: ডুরান্ডের ডায়েরি থেকে(Kolkata Derby)
এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দ্বৈরথ ভারতীয় ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াইগুলির অন্যতম। ১৯৫০ সাল থেকে দুই ক্লাবই ডুরান্ড কাপে নিয়মিত অংশ নিচ্ছে এবং অসংখ্য স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে।
ডুরান্ড কাপে কার দাপট বেশি?(Kolkata Derby)
মোহনবাগান সুপার জায়ান্ট মোট ১৭ বার ডুরান্ড কাপ জিতেছে। অন্যদিকে খুব বেশি পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। তাদের ঝুলিতে রয়েছে ১৬টি ডুরান্ড ট্রফি। চমকপ্রদ বিষয় হল, শেষবার ২০২৩ সালে দিমিত্রি পেত্রাতোসের গোলে ১-০ ব্যবধানে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছিল মোহনবাগান। তার ১৯ বছর আগে, অর্থাৎ ২০০৪ সালে, নয়াদিল্লির আম্বেদকর স্টেডিয়ামে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে শেষবারের মতো ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ শিবির। তাই আগামীকালের ম্যাচ শুধু ডার্বি নয়, আলাদাভাবে রোমাঞ্চের আবহও তৈরি করেছে।
চির প্রতিদ্বন্দ্বীদের স্মরণীয় ম্যাচ(Kolkata Derby)
১৯৭১ ফাইনাল(Kolkata Derby)
মহম্মদ হাবিবের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে ইস্টবেঙ্গল শিরোপা জেতে।
১৯৭৩ ফাইনাল(Kolkata Derby)
প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও রিপ্লেতে হাবিবের গোলে ১-০ ব্যবধানে জিতে ট্রফি তোলে ইস্টবেঙ্গল।
১৯৭৯ ফাইনাল(Kolkata Derby)
সূরজিৎ সেনগুপ্ত, মিহির বসু ও তপন দাসের গোলে ৩-০ ব্যবধানে জিতে একতরফা আধিপত্য দেখায় ইস্টবেঙ্গল।
২০২৩ ফাইনাল(Kolkata Derby)
১০ জনের মোহনবাগানকে নেতৃত্ব দিয়ে দিমিত্রি পেত্রাতোসের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে জয় আসে। সবুজ-মেরুন শিবির জিতে নেয় রেকর্ড ১৭তম ডুরান্ড কাপ।
সাম্প্রতিক ডার্বি(Kolkata Derby)
২০২৫ সালের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ২-১ ব্যবধানে মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। সেই ম্যাচে দিমিত্রিওস ডায়ামান্টাকোস জোড়া গোল করেন।
ডুরান্ড কাপে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান(Kolkata Derby)
ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান মোট ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে।সেখানে ইস্টবেঙ্গল জয়ের মুখ দেখেছে ৮ বার, মোহনবাগান জিতেছে ৬ বার, আর ৫টি ম্যাচ ড্র হয়েছে।পরিসংখ্যানের দিক দিয়ে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও ডার্বিতে কেউই ফেভারিট নয়। যে দল ৯০ মিনিট বড় ম্যাচের চাপ সামলে নিজেদের সেরাটা দিতে পারবে, তারাই জিতে নেবে ডুরান্ড ডার্বি। কী হবে ডার্বির রঙ ? কে হাসবে জয়ের হাসি? আগামীকালই মিলবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। ততক্ষণ পর্যন্ত চলতে থাকুক ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের সেই চেনা-পরিচিত, বিখ্যাত লড়াই।


