Humayun files case in HC
Bengal Liberty Desk, Kolkata:
পশ্চিমবঙ্গের রাজনীতিতে হুমায়ুন কবিরকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও বিতর্ক নতুন মাত্রা পেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে Humayun Kabir controversy । বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছিল, বিজেপির সঙ্গে নাকি হাজার কোটি টাকার গোপন চুক্তি করেছেন হুমায়ুন কবীর। শুক্রবার কলকাতায় বিজেপির সংকল্পপত্র প্রকাশের মঞ্চ থেকে সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ জানিয়েছেন Humayun Kabir controversy
অমিত শাহ সাফ জানিয়েছেন, আদর্শগতভাবে হুমায়ুন আর বিজেপি হল উত্তর মেরু আর দক্ষিণ মেরু। বিজেপির সঙ্গে হুমায়ুনের কথা বলার চেয়ে আগামী ২০ বছর বিরোধী আসনে থাকা ভালো। তিনি স্পষ্ট করে বলেন যে, বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের কেনো সম্পর্ক নেই। বিজেপির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ ঘিরে তৈরি হওয়া জল্পনার মধ্যে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এমন কোনও ব্যক্তির সঙ্গে বিজেপি কখনও হাত মেলাবে না। একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “বিজেপি ক্ষমতায় আসার জন্য কোনও আপসের রাজনীতি করে না। দরকার হলে আমরা ২০ বছর বিরোধী দলে বসে থাকব, তবু এমন লোকের সঙ্গে হাত মেলাব না।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিও
সম্প্রতি হুমায়ুন কবিরের একটি কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওকে ঘিরে অভিযোগ ওঠে, তিনি নাকি রাজনৈতিক সমঝোতা বা আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করেছেন। ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়। এই প্রসঙ্গে অমিত শাহ আরও বলেন, ভিডিওটির সত্যতা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, “কে ভিডিও বানিয়েছে বা কেন ছড়িয়েছে, তা তদন্ত করে দেখা উচিত।” একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দিকেও পরোক্ষে আঙুল তোলেন এবং বলেন, বিজেপিকে বদনাম করার জন্য নানা ধরনের কৌশল নেওয়া হচ্ছে।
হুমায়ুন কবীরের বক্তব্য
অন্যদিকে, হুমায়ুন কবির নিজেও ভাইরাল হওয়া ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, ভিডিওটি সম্পাদনা করা হয়েছে বা কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য তাঁকে রাজনৈতিকভাবে হেয় করা।
জোট ভাঙলো AJUP ও MIM-এর
তবে এই ভিডিও বিতর্কের জেরে রাজনৈতিকভাবে বড়সড় ক্ষতির মুখে পড়লেন হুমায়ুন কবীর। বাংলায় আসাউদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে তাঁর দলের জোট হওয়ার ঘোষণা হয়েছিল। কিন্তু এই ভিডিও বিতর্ক সামনে আসতেই সেই জোট ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছে মিম। শুক্রবার সকালে তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসলিম সমাজের মর্যাদা এবং সততা নিয়ে প্রশ্ন ওঠে – এমন কোনও ব্যক্তি বা দলের সঙ্গে তারা সম্পর্ক রাখবে না। ভিডিওতে হুমায়ুনের বক্তব্যে রাজ্যের মুসলিমদের অসহায়তা ফুটে উঠেছে বলেও মিম দাবি করেছে।
মিম-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গে মুসলিমরা দীর্ঘকাল ধরে অবহেলিত এবং দরিদ্র অবস্থায় রয়েছেন। তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি তাঁদের অবস্থার কোনও উন্নতি করতে পারেনি। এই পরিস্থিতিতে হুমায়ুনের দলের সঙ্গে জোট থেকে সরে এসে এবার বাংলায় একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে মিম। এমনকী, ভবিষ্যতে অন্য কোনও দলের সঙ্গেও তারা জোট করবে না বলে স্পষ্ট করে দিয়েছে।
