Humayun Kabir
Humayun Kabir

Humayun Kabir : হাজিরা দিতে গিয়েই তোপ! পুলিশের ভূমিকা নিয়ে সরব হুমায়ুন

Bengal Liberty : রেজিনগরে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বহাল (Humayun Kabir)। শনিবার থানায় হাজিরা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই রেজিনগর থানা চত্বরে ছিল কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশবাহিনী। থানায় যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি শাসকদলের ভূমিকাকেও নিশানা করেন। গ্রেফতারের আশঙ্কা উড়িয়ে দিয়ে হুমায়ুনের স্পষ্ট বক্তব্য, আইন মেনেই তিনি হাজিরা দিতে এসেছেন, পরবর্তী সিদ্ধান্ত পুলিশের (Humayun Kabir)।

Humayun Kabir
Humayun Kabir

পুলিশের ভূমিকায় প্রশ্ন (Humayun Kabir)

শনিবার বেলা সাড়ে ১১টায় রেজিনগর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল হুমায়ুন কবীরের। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে কেন্দ্র করে কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। তাঁর প্রশ্ন, শুধুমাত্র সম্ভাবনার ভিত্তিতে কি কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, নাকি অপরাধ ঘটার পরেই আইন তার কাজ করে? এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফোনে প্রাণনাশের হুমকি পেলেও রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তাদের জানিয়েও কোনও কার্যকর ব্যবস্থা পাননি। এই প্রসঙ্গ তুলে তিনি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

Humayun Kabir
Humayun Kabir

শাসকদলকে নিশানা (Humayun Kabir)

হুমায়ুন কবীরের দাবি, একই ধরনের বক্তব্য তিনি অতীতেও বহুবার রেখেছেন। কিন্তু তখন বর্তমান শাসকদল এ নিয়ে কোনও আপত্তি জানায়নি। তাঁর অভিযোগ, এখন রাজনৈতিক কারণেই বিষয়টি নিয়ে এত তৎপরতা দেখানো হচ্ছে। পাশাপাশি তিনি বিজেপি নেতা দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেফতারের আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ যদি মনে করে তাঁকে গ্রেফতার করবে, তাহলে করতেই পারে। তিনি আইন মেনেই থানায় হাজিরা দিতে এসেছেন।

উল্লেখ্য, এর আগে থানায় হাজিরা দেওয়াকে কেন্দ্র করে বড় জমায়েতের হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবীর। তিনি বলেছিলেন, হাজারের বেশি সমর্থককে নিয়ে থানায় যাবেন এবং তাঁকে গ্রেফতার করা হলে আরও বহু মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। যদিও পরে তিনি স্পষ্ট করেন, তাঁর ওই মন্তব্য কোনও সম্প্রদায়কে উদ্দেশ্য করে নয়, বরং যাঁদের তিনি “নব্য বিজেপি” বলে উল্লেখ করেছেন, তাঁদের বিরুদ্ধেই সেই মন্তব্য করেছিলেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Kolaghat: সঞ্চয় প্রকল্পের নামে কোলাঘাটে কোটি টাকার প্রতারণা, অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সভাপতি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury