Kolaghat
Kolaghat

Kolaghat: সঞ্চয় প্রকল্পের নামে কোলাঘাটে কোটি টাকার প্রতারণা, অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সভাপতি

Bengal Liberty: সঞ্চয় প্রকল্পের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। অভিযোগের তির কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা সুরজিৎ মান্নার দিকে। টাকা ফেরত না পেয়ে কোলাঘাট থানার দ্বারস্থ হয়েছেন প্রতারিত গ্রাহকরা।

Advertisement
Advertisement

ঘটনার বিবরণ (Kolaghat)

কোলাঘাট ব্লকের দেড়িয়াচক গ্রামে একটি ক্লাবের আড়ালে এই সঞ্চয় প্রকল্পটি চলত। অভিযোগ, স্থানীয় সাধারণ মানুষ ভবিষ্যতের কথা ভেবে সপ্তাহে সপ্তাহে কষ্টার্জিত অর্থ এই প্রকল্পে জমা দিতেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর বা প্রয়োজনে টাকা চাইতে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।স্থানীয়দের দাবি, সুরজিৎ মান্না এই প্রকল্পের মূল হোতা। জনপ্রতিনিধি হওয়ায় তাঁর ওপর ভরসা করেই এলাকার হাজার হাজার মানুষ টাকা জমা দিয়েছিলেন। অভিযোগ, রাজনৈতিক পালাবদলের পর থেকেই সুরজিৎ মান্না এলাকাছাড়া এবং তাঁর সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়েছে।

আমানতকারীরা জানিয়েছেন, টাকা ফেরত না পাওয়ায় বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের ব্যক্তিগত ও ক্লাবের সম্পত্তি বিক্রি করে অবিলম্বে তাঁদের জমানো টাকা ফিরিয়ে দিতে হবে।

Advertisement
Advertisement

পুলিশি তদন্ত (Kolaghat)

ইতিমধ্যেই একাধিক গ্রাহক কোলাঘাট থানায় সুরজিৎ মান্নার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত নেতার বাড়িতে সংবাদমাধ্যম যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি, তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতারিত গ্রাহকদের এখন একটাই দাবি— টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুনঃ Argentina vs Cabo Verde: আত্মঘাতী গোলে রূপকথার ইতি, রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার নাটকীয় জয়!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury