Mamata Banerjee Nomination
Bengal Liberty Desk, Kolkata:
ভোটগ্রহণ ও ভোটগণনা নিয়ে রাজ্যের রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে Mamata Banerjee allegations। তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি খণ্ডঘোষের সভা থেকে একগুচ্ছ অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভোটের দিন ধীরগতিতে ভোটগ্রহণ এবং পরে ধীরগতিতে ভোটগণনার মাধ্যমে ফলাফল নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হতে পারে। তাঁর দাবি, প্রথমে এমনভাবে ফলাফল দেখানো হতে পারে যাতে মনে হয় বিজেপি এগিয়ে রয়েছে। তবে এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দলের দাবি, এই ধরনের অভিযোগ আসলে তৃণমূল নেত্রীর সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ
এদিন সভায় মুখ্যমন্ত্রী বলেন, “ভোটার মেশিন খুব সাবধান। এদের প্ল্যান, স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। বুঝতেই পারছেন আমাদের কাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে, অনেককে গ্রেফতার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে , আমি শুনেছি। আমরাও খবর পাই।” তিনি আরও বলেন, “ভোটের সময় মনে রাখবেন সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে করে দিয়েছে। আমাদের হাতে কিছু নেই। কিন্তু আমরা ভোটের পর মাত্র ১৫ থেকে ২১টা দিন আপনারা ভাল করে পাহারা দিন। তারপরে বুঝে নেব। লড়ে নেব।”

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভোটের ফলাফল ঘোষণার আগেই এই ধরনের অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যে দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ ভোটবাক্সে প্রতিফলিত হবে। তারা আরও বলেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সম্ভাব্য ফলাফল নিয়ে আশঙ্কায় রয়েছেন বলেই আগে থেকেই নানা অভিযোগ তুলে “ভোট প্রক্রিয়া নিয়ে সন্দেহ” তৈরি করার চেষ্টা করছেন। তাদের মতে, ৪ জুন ভোটগণনার ফল মুখ্যমন্ত্রী স্পষ্ট দেখতে পাচ্ছেন। হয়ে যাবে মানুষের রায় এবং তখনই বোঝা যাবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই হারের দেওয়া লিখন স্পষ্ট দেখতে পাচ্ছেন?
