Abdul Mannan: হালিশহর ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ আব্দুল মান্নানের

Bengal Liberty: 

হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং কাদা ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে এবার তাঁকে নিশানা করলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। মমতার কথিত ‘প্রতিবাদী’ অবস্থান এবং মানবিকতার দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে তাঁর তীব্র আক্রমণ, “মমতার মানবিকতা না নাটকীয়তা?”

Advertisement
Advertisement

 

Abdul Mannan

 

 

আব্দুল মান্নানের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ, খুন, পুলিশি লকআপে মৃত্যু-সহ একাধিক ঘটনা ঘটলেও তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে যথেষ্ট প্রতিবাদ করেননি। তাঁর দাবি, পক্ষান্তরে অপরাধীদের আড়াল করতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের প্রতি কটূক্তি এবং কুরুচিকর মন্তব্য করতেও দ্বিধা করেনি তৎকালীন সরকার।

 

(Abdul Mannan)‘মানবিকতার নাটক নয়’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ কংগ্রেসের

Abdullah Manna
Abdul Mannan

হালিশহরের ঘটনার প্রসঙ্গ টেনে মান্নানের বক্তব্য, এখন জনরোষের মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ‘প্রতিবাদী’ হওয়ার চেষ্টা করছেন। তাঁর কথায়, মানুষ মমতার এই ভূমিকার ‘ভান’ বুঝতে পারছেন।

 

মমতা মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিক বিতর্কিত ঘটনা এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আব্দুল মান্নান। কামদুনি, পার্ক স্ট্রিটের মতো ঘটনায় সরকারের ভূমিকা, শিক্ষাবিদ অম্বিকেশ মহাপাত্রের বিরুদ্ধে মামলা এবং রাজ্যের মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ তুলে তৎকালীন তৃণমূল সরকারের সমালোচনা করেছেন তিনি।

 

 

Abdul Mannan

 

২০১৩ সালের ১৩ জানুয়ারির একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন আব্দুল মান্নান। তাঁর দাবি, ওই ঘটনায় নিহতের পরিবার এখনও বিচার পায়নি। পাশাপাশি, তৎকালীন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

 

Abdul Mannan

 

সবশেষে, হালিশহরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থানকে কটাক্ষ করে আব্দুল মান্নানের বার্তা—“ছিঃ! আর ভণ্ডামির নাটক করবেন না।”

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাঁচিতে উত্তেজনা!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury