CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

Suvendu on Mamata: “অভয়ার বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে পারতেন”, মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Bengal Liberty:

মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং কাদা ছোড়ার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার আরজি করের নির্যাতিতার স্মরণসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার জন্য সরাসরি ‘জনরোষ’-এর তত্ত্ব সামনে আনেন তিনি। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনও খামতি ছিল না বলেও স্পষ্ট দাবি করেন শুভেন্দু।

Advertisement
Advertisement

Suvendu on Mamata

 

মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। হালিশহরে তাঁর সফরের সময়ও নিরাপত্তার ক্ষেত্রে কোনও গাফিলতি রাখা হয়নি। টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে সিনিয়র এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী মমতাকে নিরাপত্তা দিচ্ছে বলেও তিনি দেখেছেন বলে জানান শুভেন্দু।

 

হালিশহরের ঘটনায় বিজেপির যোগের অভিযোগও খারিজ করে দেন শুভেন্দু। তাঁর দাবি, ঘটনাস্থলে বিজেপির কোনও পরিচিত মুখ দেখা যায়নি। ফলে ওই ঘটনাকে বিজেপির কর্মসূচি হিসেবে মানতে নারাজ তিনি। বরং মমতা সেখানে গিয়ে সাধারণ মানুষের ‘জনরোষের’ মুখে পড়েছেন বলেই দাবি মুখ্যমন্ত্রীর।

 

Suvendu on Mamata

Suvendu on Mamata
Suvendu on Mamata

মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে।” পাশাপাশি তাঁর অভিযোগ, পুলিশকে না জানিয়ে রাজনীতি করতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কেউ সাহায্য চাইলে অবশ্যই সাহায্য করা উচিত। কিন্তু এমন কোনও জায়গায় গিয়ে পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

 

নিরাপত্তায় খামতি নেই, বিজেপি জড়িত নয়, দাবি শুভেন্দু অধিকারীর

 

রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা, জল, ডিম ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। মমতা নিজেও গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ করেছিলেন।

 

Suvendu on Mamata

 

এই ঘটনার পাশাপাশি রবিবারই অভয়ার মৃত্যুদিনে মমতা কেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন না, সেই প্রশ্নও তোলেন শুভেন্দু। তিনি বলেন, “মমতা চাইলে অভয়ার বাড়িতে গিয়ে পরিবারের কাছে ক্ষমা চাইতে পারতেন।” তাঁর দাবি, ভুল স্বীকার করে ক্ষমা চাইলে পরিবার তাঁকে ক্ষমা করতেও পারত।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  রবিবার ফের সিআইডির তলব, সুমিত রায়কে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury