Burdwan News
Burdwan News

Burdwan News: অন্ডালে অস্ত্রভাণ্ডারের হদিশ! উদ্ধার ৫৬ রাউন্ড কার্তুজ

Bengal Liberty

পশ্চিম বর্ধমানের অন্ডালে রাতের অভিযানে বড়সড় সাফল্য এসটিএফের। পরাসকোল এলাকার পদ্মাবতী মন্দিরের কাছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (Burdwan News) একটি পরিত্যক্ত কর্মী আবাসন থেকে উদ্ধার হল ১৫টি আগ্নেয়াস্ত্র এবং ৫৬ রাউন্ড কার্তুজ। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি ৯ এমএম পিস্তল, ৭টি .৩২ বোর পিস্তল, ১টি .৩৮ রিভলভার এবং ৩টি পাইপগান। এসটিএফ সূত্রে খবর, বেআইনি অস্ত্র কারবারের তদন্তে গত জুলাই মাসে জামুড়িয়ার কেন্দা বেলবাদ বাসস্ট্যান্ড থেকে খইরুল আলম চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাঁর থেকে উদ্ধার হয়েছিল দু’টি বেআইনি আগ্নেয়াস্ত্র। পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধ এলাকার বাসিন্দা খইরুলকে জেরা করে আন্তঃরাজ্য অস্ত্রপাচার চক্রের সন্ধান পান তদন্তকারীরা।

Burdwan News
Burdwan News

উদ্ধার ৫৬ রাউন্ড কার্তুজ

সেই জেরার সূত্র ধরেই চলতি মাসের গোড়ায় রাঁচী থেকে সামশের হোসেন নামে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। দু’জনকে জেরা করে অস্ত্র মজুতের জায়গার সন্ধান পান তদন্তকারীরা। শনিবার রাতে অন্ডাল থানার পরাসকোল এলাকায় অভিযান চালায় পুলিশ ও এসটিএফ। পদ্মাবতী মন্দিরের কাছে ECL-এর পরিত্যক্ত কর্মী আবাসনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

Advertisement
Advertisement

গোয়েন্দা বিভাগের অনুমান, এই অস্ত্র কারবারের নেপথ্যে রয়েছে বিহার ও ঝাড়খণ্ড। ধৃত দু’জন ছাড়াও এই আন্তঃরাজ্য চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করছেন এসটিএফ আধিকারিকরা। তাদের সন্ধানে তদন্ত চলছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury