Suvendu Adhikari
Suvendu Adhikari

চোরবাগান কাণ্ডে মৃত রামনগরের জানা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

Bengal Liberty : চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ১৯ জনের। শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়াতে একের পর এক মৃতের বাড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর্থিক সাহায্যের পাশাপাশি মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে দুর্ঘটনায় মৃত কল্পনা জানার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব পরিস্থিতিতে রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।

চোরবাগান কাণ্ডে মৃতদের মধ্যে ১৭ জনের পরিবারের সঙ্গে সরাসরি দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়েছে। দুর্ঘটনায় প্রিয়জনকে হারানো পরিবারগুলির পাশে দাঁড়াতে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে মৃতদের মধ্যে দু’জনের বাড়ি বিহারের মুজফ্‌ফরপুরে। প্রশাসনিক ব্যস্ততার কারণে সেখানে সরাসরি পৌঁছনো সম্ভব না-ও হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ওই দুই পরিবারের কাছেও যাতে রাজ্য সরকারের সাহায্য পৌঁছে যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের এক মন্ত্রীকে ওই দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ করেও তাঁদের পাশে থাকার বার্তা দেওয়া হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।