Bengal Liberty: লক্ষ্মীপুজোর আনন্দে আবহাওয়া কি বাধা হয়ে দাঁড়াবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার ২৫ অক্টোবর লক্ষ্মীপুজোর দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়ানোয় সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
লক্ষ্মীপুজোর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা থাকলেও আপাতত বড়সড় বৃষ্টির সতর্কতা নেই। কলকাতায় দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে বা তার কিছুটা বেশি থাকতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও রবিবার বৃষ্টির বিশেষ সতর্কতা নেই।
তবে সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতি বদলাতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
আরও খবর
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির বড় কোনও সতর্কতা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ পাহাড় ও ডুয়ার্সে আবহাওয়া আপাতত স্থিতিশীল থাকার সম্ভাবনা। তবে ২৯ ও ৩০ অক্টোবর উপ-হিমালয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের দিকে নজর
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। ২৫ অক্টোবর গভীর নিম্নচাপে এবং ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে ইঙ্গিত রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আর্ণব’। প্রাথমিকভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা থাকলেও গতিপথ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতেন নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।


