পবন যাদব
পবন যাদব

নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ কলকাতা মেডিকেল কলেজে

Bengal Liberty : ১১ বছর বয়সী নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা মেডিকেল কলেজ। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয়েছে ওই নাবালকের। মৃত পবন বোটানিক্যাল গার্ডেন এলাকার বাসিন্দা ছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১১ বছর বয়সী পবন পেটে ব্যথার উপসর্গ নিয়ে সকাল দশটা নাগাদ আসে হাসপাতালে। হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে ভর্তি করার কিছুক্ষণ পরেই তাকে ইঞ্জেকশন দেওয়া হয়, পরে তাঁকে আরও একটি ইঞ্জেকশন দেওয়া হল। পবনের পরিবারের অভিযোগ, দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর কারণ জানতে চাইলে, ঘাড় ধাক্কা দিয়ে তাদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

এর প্রতিবাদে ও জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন পবনের পরিবারের সদস্যরা। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার পরেই খিঁচুনি শুরু হয় পবনের। তারপরেই তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন মা। পুজোর ছুটিতে হাওড়ার আন্দুলের নিজের বাড়ি থেকে কলকাতায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল পবন। বছর ১০-এর পবনের জীবন শেষ হয়ে গেল এই অল্প বয়সেই। হাসপাতালে পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে। হাসপাতালে গোলমাল করার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।