Sharadwat Mukherjee
Sharadwat Mukherjee

নাবালকের মৃত্যুর ঘটনায় সমবেদনা প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

Bengal Liberty : হাসপাতালে কি ওষুধ দিয়েছে, আমার জানা নেই। নাবালকের মারা যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি সরকারি হাসপাতালে নাবালকের মৃত্যু ও তারপরে ঘটে যাওয়া বিক্ষোভ প্রসঙ্গে বলেন, নাবালকটি মারা যাওয়ার পর পরিবারের সদস্যদের মানসিক অবস্থা ঠিক ছিল না। তাই বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে। মন্ত্রী বলেন, কীভাবে শিশুটির মৃত্যু হল, তা খতিয়ে না দেখে কোনও মন্তব্য করব না। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার অভাব প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ডাক্তারদের নিরাপত্তার কোনও অভাব নেই সরকারি হাসপাতালে।

রোগী মারা যাওয়ার পর পরিবারের সদস্যদের মানসিক অবস্থা ঠিক ছিল না। তাই বিক্ষোভ হয়েছে। নাবালকের মৃত্যুর জন্য পরিবারের সদস্যদের সমবেদনা জানান শারদ্বতবাবু। হাসপাতালে নিরাপত্তার কোনও অভাব নেই। প্রসঙ্গত, এদিন নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। অভিযোগ, হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগে পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়ার পর ওই নাবালককে দুটি ইঞ্জেকশন দেওয়া হয়।

প্রথম ইঞ্জেকশন দেওয়ার পর নাবালকটি সুস্থ ছিল। কিন্তু দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার পর ওই নাবালকের শরীরে খিঁচুনি শুরু হয়। তার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় শিশুটির। পরিবারের সদস্যরা শিশুটির মৃত্যু সম্পর্কে চিকিৎসকের কাছ থেকে জানতে চাইলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসপাতাল চত্বরে।#

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।