Bengal Liberty
মধ্যপ্রাচ্যের(Mojtaba Khamenei) জটিল পরিস্থিতির মধ্যেই একটি ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইরানের নতুন আয়াতুল্লাহ মজতাবা আলি খামেনেইয়ের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ এবং তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যদিও ইরানের প্রশাসনের তরফে এখনও এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য করা হয়নি, তবে ভিডিওতে মজতাবাকে তাঁর সঙ্গীদের কিছু নির্দেশ দিতে দেখা যাচ্ছে। তাঁর শারীরিক অবস্থা যে একেবারেই স্বাভাবিক নয়, তা নিয়েই জোরালো দাবি উঠেছে।
একাধিক দেশের সংবাদমাধ্যম ভিডিওটি প্রকাশ করে দাবি করছে, মজতাবার অবস্থা সংকটজনক। অন্যদিকে, ইরানের সংবাদমাধ্যম বারবার ভিন্ন ভিডিও প্রকাশ্যে এনে দাবি করছে, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। দুই ধরনের দাবিকে ঘিরেই তৈরি হয়েছে বিভ্রান্তি। কেন এই দ্বিমুখী ছবি সামনে আসছে, তা নিয়েই প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের মতে(Mojtaba Khamenei)
“এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। কী হবে বা কেন হবে, তা এখনই বলা মুশকিল। তিন দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ধীরে ধীরে আমেরিকা কিছুটা সরে যাচ্ছে। হয়তো গোলাবারুদের বদলে এবার পুরোপুরি কূটনৈতিক চালের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সেই কারণেই ময়দানে আবার ইসরায়েলের সক্রিয়তা দেখা যাচ্ছে।”
আরও খবর

বিশ্লেষকদের আরও দাবি, ইরান চাইবে তাদের নেতা সবসময় নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় থাকুন। বিশ্বের কাছে তাঁর শারীরিক অসুস্থতা বা অন্য কোনও সমস্যার কথা প্রকাশ্যে জানাতে তারা চাইবে না। কারণ, সেই তথ্যকে অন্য দেশগুলি নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। অন্যদিকে, অন্যান্য দেশ চাইবে ইরানকে দুর্বল হিসেবে তুলে ধরতে। পাশাপাশি আমেরিকাও কিছুটা দূরে সরে যাচ্ছে। ফলে ভবিষ্যতে পরিস্থিতি আদৌ কবে স্বাভাবিক হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত যুদ্ধের গতিপথ কোন দিকে গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের। পাশাপাশি মজতাবা খামেনেইকে ঘিরে প্রকাশ্যে আসা এই ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটির সত্যতা এবং মজতাবার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার।



