Bengal Liberty : ‘রবিবার রাতেই ইরানের মাটিতে হামলা হতে পারে।’ আবারও প্রকাশ্যে ইরানের উদ্দেশে হুঁশিয়ারি দিতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। রবিবার সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে নানারকম প্রশ্ন করা হলেও, তিনি কোনও সঠিক উত্তর দেননি।
উল্টে আবারও ইরানের মাটিতে রবিবার মাঝরাতে ছোটখাটো ‘এপিক ফিউরি’র মতোই হামলার ছক কষছে আমেরিকা। এই বিস্ফোরক দাবির পরেই প্রশ্ন উঠছে, মধ্যবর্তী নির্বাচনে বেহাল দশা কাটাতেই কি আবারও ইরানকে সফট টার্গেট করলেন ট্রাম্প? কারণ, বেশ কয়েক দিন আগে এরকমই একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, “মধ্যবর্তী নির্বাচনের পর আবারও ইরানে জোরকদমে হামলা চালাবে মার্কিন সেনা” তবে এই মন্তব্যের পর নানান মহল থেকে সমালোচনার ঝড় উঠেছিল। সেই সঙ্গে ট্রাম্পের খামখেয়ালিপনাও আরেকবার উঠে এল।
তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার নানা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতা দেখা গিয়েছে। ভারত, চিন-সহ পাঁচটি দেশের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা বলেও পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিওর ভারত সফরের আগেই ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব নিজেই নাকচ করে দেন ট্রাম্প। এমনকি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি যুদ্ধে হেরে যাওয়ার পরেও সেই সংবাদমাধ্যমের উপরেই নিজের ক্ষোভ উগরে দেন তিনি।
আরও খবর
একটা ব্যাপার আবারও নিশ্চিত যে, যত মধ্যবর্তী নির্বাচনের দিন এগিয়ে আসছে, ততই যেন নিজের স্বাভাবিক আচরণ থেকে দূরে সরে আসছেন তিনি। হারের ভয় নাকি কাজ করছে অন্য কোনও সমীকরণ? এই প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও চলছে জোর আলোচনা।


