এস জয়শঙ্কর
এস জয়শঙ্কর

‘যুদ্ধ নিয়ে নীরব দর্শক হয়ে থাকতে পারি না’ বার্তা জয়শঙ্করের

Bengal Liberty : যুদ্ধ যেখানেই ঘটুক না কেন, তা গোটা বিশ্বকে প্রভাবিত করে। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে চলা যুদ্ধ প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এই প্রসঙ্গে বলেন, যুদ্ধ বিশ্বের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। এমন পরিস্থিতিতে কেউ দর্শক হয়ে থাকতে পারে না। রবিবার দিল্লিতে চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, “যে কোনও সংঘাত, তা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ হোক কিংবা আমেরিকা ও ইরানের যুদ্ধ। তা থামানোর একমাত্র উপায় হতে পারে আলোচনা ও কূটনীতি।” এদিন তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদ হল শান্তির পথে আর একটি মারাত্মক হুমকি। কিছু দেশ নিজেদের উদ্দেশ্যসাধনে সন্ত্রাসবাদকে ব্যবহার করে। এটা কোনওভাবেই গ্রহণ করা যায় না।

সন্ত্রাসবাদের নীতি কখনই সমর্থনযোগ্য নয়। এরপরও সন্ত্রাসবাদ টিকে রয়েছে বিশ্বে, কারণ সব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেয়নি। ইতিহাস তাদের শিক্ষা দিলেও, এখনও রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয় কিছু দেশ। সন্ত্রাসবাদের বিষয়ে বিশ্বকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাসবাদ যে রূপেই আসুক না কেন লড়াইয়ের জন্য আরও দৃঢ় সংকল্প নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।” এরপরই জয়শংকর বলেন, বিশ্বজুড়ে যখন এমন ঘটনা ঘটে, যখন আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ভারতও শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যান্য দেশের সঙ্গে কাজ করে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।