Bengal Liberty : ইরানের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর তার জেরেই এবার বড়সড় ধাক্কা খেল দেশের জ্বালানি সরবরাহ। বিশেষ করে রান্নার গ্যাস বা LPG-র দাম বৃদ্ধি পাওয়ায় চরম উদ্বেগে সাধারণ মানুষ। রিপোর্ট অনুযায়ী, ১২ কেজির LPG সিলিন্ডারের দাম কয়েক দিনের মধ্যেই ৪,৫০০ পাকিস্তানি রুপি থেকে বেড়ে ৭,০০০ রুপিতে পৌঁছেছে। ফলে নতুন করে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলি।
সীমান্ত বন্ধে থমকে গ্যাস সরবরাহ
ইরান থেকে পাকিস্তানে LPG সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হল দুই দেশের সীমান্ত। সেই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় আমদানিতে বড়সড় বাধা তৈরি হয়েছে। সীমান্তে আটকে পড়েছে একাধিক পণ্যবাহী ট্রাক ও গ্যাসের ট্যাঙ্কার। ফলে বাজারে গ্যাসের জোগান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সরবরাহে ঘাটতির খবর ছড়াতেই বাজারে LPG-র দাম বাড়তে শুরু করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম ২,৫০০ পাকিস্তানি রুপি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি।
কেন সীমান্ত বন্ধ করল পাকিস্তান
সীমান্ত বন্ধের পিছনে নিরাপত্তা পরিস্থিতি, চোরাচালান রোধ এবং আন্তর্জাতিক চাপের বিষয়টি সামনে এসেছে। পাকিস্তানের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। তবে ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা এবং ওয়াশিংটনের চাপের জেরে দুই দেশের বাণিজ্যও নানা বাধার মুখে পড়েছে।
যদিও সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পিছনে শুধুমাত্র আমেরিকার চাপই দায়ী, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।
মধ্যপ্রাচ্যের লাগাতার সংঘাতের জেরে সাধারণ মানুষ পুরোপুরি জর্জরিত। বিশ্বের নানাপ্রান্তে উত্তেজনার জেরে লাগাতার অশান্তি চলছেই। এরই মাঝে পাকিস্তানেও নতুন করে সংকট তৈরি হয়েছে। সেই সঙ্গে আমেরিকার কথা শুনে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধের নির্দেশে জেরে আবারও বিশ্ব মঞ্চে পাকিস্তানের অবস্থা আবারও শোচনীয় হয়ে উঠেছে আগামীদিনে এর ফলে কী পাকিস্তানের বর্তমান সরকার প্রবল চাপে পড়বে তাই নিয়ে চলছে জোর আলোচনা।


