Lionel Messi
Bengal liberty , 5 মে :
ফুটবলের মাঠে তিনি যখন বল নিয়ে ছোটেন, তখন ডিফেন্ডারদের কোমর ভেঙে যায় (Lionel Messi)। কিন্তু বাংলার রাজনীতির ময়দানে লিওনেল মেসির পা রাখা মানেই কি শাসকের গদি টলে যাওয়া? ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান আর বিজেপির উত্থানের পর অদ্ভুত এক ‘মেসি-তত্ত্ব’ নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া (Lionel Messi)। মজার ছলে নেটিজেনরা বলছেন— “যিনি কিং, তিনিই কিংমেকার!”

২০১১ বনাম ২০২৬: কাকতালীয় নাকি ‘মেসি ম্যাজিক’? (Lionel Messi)
তত্ত্বটা বেশ রসালো। ২০১১ সালে যখন ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটল, ঠিক সেই বছরই সেপ্টেম্বর মাসে কলকাতায় পা রেখেছিলেন রাজপুত্র। ফলাফল? বাংলায় পালাবদল। আবার ২০২৬-এ এসে যখন তৃণমূলের পতন হলো এবং বিজেপি প্রথমবার ক্ষমতায় এল, তার ঠিক আগেই ঘটে গেল ‘মেসি কাণ্ড’। যদিও এই দুই ঘটনার টাইমিং নিয়ে রয়েছে বিস্তর ফারাক, তাও বাঙালির কল্পনাপ্রবণ মন কি আর অত লজিক মানে?
খতিয়ান যখন গোলমেলে: তথ্য বনাম আবেগ (Lionel Messi)
যাঁরা খাতা-পেন নিয়ে বসেছেন, তাঁরা বলছেন হিসেবটা কিন্তু একটু অন্যরকম। ২০১১-র ম্যাজিক, সেবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন মে মাসে। আর মেসি যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সেপ্টেম্বর মাসে। অর্থাৎ, সরকার বদল হওয়ার পরে এসেছিলেন মেসি। কিন্তু পাবলিক বলছে, “আরে বাবা, সালটা তো ২০১১-ই ছিল!” এবার মেসি এসেছিলেন ২০২৫-এর ডিসেম্বরে। আর ভোট হলো ২০২৬-এর এপ্রিলে। অর্থাৎ, সরকার বদলের কয়েক মাস আগে মেসি এসে বাংলার হাওয়া গরম করে দিয়ে গিয়েছিলেন। তফাৎ একটাই— সেবার তিনি পুরো ৯০ মিনিট খেলে মন জয় করেছিলেন, আর এবার প্রশাসনিক অব্যবস্থাপনার চাপে মাঠের চক্করটাও ঠিকঠাক কাটতে পারেননি।

‘মেসি ফিয়াস্কো’ কি ভোটের বাক্সে প্রভাব ফেলল? (Lionel Messi)
২০২৫-এর সেই অভিশপ্ত দুপুর ভুলতে পারেননি ফুটবল পাগল বাঙালি। প্রিমিয়াম টিকিট কেটেও প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পাওয়া, পুলিশের লাঠিচার্জ আর শেষমেশ আয়োজক শতদ্রু দত্তর জেলযাত্রা— সব মিলিয়ে ক্ষোভ ছিল চরমে। মিমারদের দাবি, “মেসিকে ঠিক করে দেখতে না দেওয়ার রাগটাই হয়তো ইভিএমে আছড়ে পড়েছে!” এমনকি বিজেপির প্রচারেও ‘আন্তর্জাতিক লজ্জা’ হিসেবে এই ঘটনা বারবার উঠে এসেছে।

কিংমেকারের শেষ হাসি? (Lionel Messi)
সোশ্যাল মিডিয়ায় এখন হাসির রোল। কেউ লিখছেন, “মেসি মোদীর চেয়েও বাংলায় বেশি প্রভাবশালী!” কেউ আবার বলছেন, “মমতা দিদির বিদায়ের নেপথ্যে আসলে বিজেপির গোপন এজেন্ট মেসি!” আসলে ফুটবলের সাথে বাংলার আবেগ এতটাই নিবিড় যে, মানুষ এই হার-জিতের মাঝেও প্রিয় ফুটবলারকে খুঁজে নিচ্ছেন। মেসি আসা মানেই বাংলার ইতিহাসে এক একটা বড় অধ্যায়ের শেষ হওয়া। ২০১১-তে এসেছিল ‘পরিবর্তন’, আর ২০২৬-এ এলো ‘জমানা বদল’। যুক্তি যাই বলুক, বাঙালির আড্ডার টেবিলে এই গূঢ় তত্ত্ব কিন্তু এখন সুপারহিট— বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় স্ট্রাইকারটির নাম লিওনেল মেসি। তিনি গোল দিন বা না দিন, গদি উল্টে দেওয়ার ক্ষমতা রাখেন বৈকি
