India Team Squad
India Team Squad

India Team Squad: শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব ও বিস্ময় বালকের যোগদানে ঘোষিত হলো ভারতীয় স্কোয়াড!

Bengal Liberty, ৬ জুন ২০২৬ : ৬ জুন, শনিবার।(India Team Squad) আজকের দিনটি ভারতীয় ক্রিকেট সমর্থকেরা সহজে ভুলবেন না। এক বা দুই নয়, পরপর তিনটি গুরুত্বপূর্ণ সফরের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার এবং বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া যৌথভাবে আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও এশিয়ান গেমসের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেছেন। আর এই দলেই বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সেই সাথে দলে জায়গা করে নিয়েছেন ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।
আগামী দিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০, শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এবং জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্যই বৈভব সূর্যবংশীকে দলে নেওয়া হয়েছে। তিনটি সফরের জন্যই দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়াস আইয়ার এবং সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে এশিয়া কাপের নায়ক তিলক বর্মাকে।

India Team Squad
India Team Squad

বিতর্কের শুরু(India Team Squad)

দল ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথমত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) দু’বার শিরোপা জেতানো অধিনায়ক রজত পাটিদারকে কোনো দলেই রাখা হয়নি। এর পাশাপাশি আইপিএলের মঞ্চে দুর্দান্ত পারফর্ম করা ভুবনেশ্বর কুমার থেকে শুরু করে ক্রুনাল পান্ডিয়াকেও দলে জায়গা দেওয়া হয়নি।

যেখানে অন্য দেশগুলো নবীন ও প্রবীণদের মেলবন্ধনে দল নির্বাচন করে, সেখানে ভারতীয় নির্বাচকেরা শুধু তরুণ খেলোয়াড়দের ওপর ভরসা করেই দল সাজিয়েছেন। তাই সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, যদি আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্বই না দেওয়া হয়, তবে প্রতি বছর এত ঢাক-ঢোল পিটিয়ে কেন আইপিএলের আয়োজন করা হয়? এরই সঙ্গে স্কোয়াড থেকে পুরোপুরি বাদ পড়েছেন মারকুটে বাঁ-হাতি ব্যাটার রিঙ্কু সিং।

India Team Squad
India Team Squad

এক নজরে ভারতীয় দল(India Team Squad)

নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং সহ-অধিনায়ক তিলক বর্মা ছাড়াও দলে রয়েছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবে এবং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।
স্পিন বিভাগে কুলদীপ যাদবের জায়গায় সুযোগ পেয়েছেন রবি বিষ্ণোই এবং কেকেআরের বরুণ চক্রবর্তী। অন্যদিকে জসপ্রীত বুমরাহর জায়গায় আছেন মহম্মদ সিরাজ। চোট কাটিয়ে ফের দলে ফিরেছেন পেসার হার্ষিত রানা। এছাড়াও পেস আক্রমণে রয়েছেন অর্শদীপ সিং ও তরুণ প্রিন্স যাদব। আর ব্যাটিংয়ের বিশেষ চমক হিসেবে থাকছেন ‘ওয়ান্ডারকিড’ বৈভব সূর্যবংশী।

এদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিরাট কোহলির বিকল্প কে হবেন, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল। শেষ পর্যন্ত কোহলির জায়গায় দলে জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল।

বিদায় সূর্য(India Team Squad)

শ্রেয়াস আইয়ার যুগের সূচনা হতেই দল ও অধিনায়কত্ব দুই-ই হারালেন টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। বিগত আড়াই বছর ব্যাটিংয়ে তিনি নিজের নামের প্রতি বিচার করতে পারেননি ঠিকই, কিন্তু তাঁর অধিনায়কত্বে ভারত কোনো টি-২০ সিরিজ হারেনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা— যেকোনো কঠিন পরিস্থিতিতেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় এনে দিয়েছেন সূর্যকুমার।
তাঁকেই দল থেকে পুরোপুরি বাদ দিয়ে নতুন অধিনায়ক করা হলো শ্রেয়াস আইয়ারকে। তবে ভারতীয় ক্রিকেটে এই ঘটনা প্রথম নয়। এর আগেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো কিংবদন্তিরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই নতুন দল নিয়ে অধিনায়ক হিসেবে শ্রেয়াস কতটা সফল হতে পারেন।

Advertisement
Advertisement

আরো পড়ুন:- Ashwini Vaishnaw : জোড়া ইঞ্জিনে ছুটবে দিল্লি-শিলিগুড়ি বুলেট ট্রেন,ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury