Abhishek Banerjee
Bengal Liberty, ১৩ জুন :
আমফানের প্রাকৃতিক বিপর্যয়ের এত বছর পেরিয়ে গেলেও, সেই ঘূর্ণিঝড়ের ত্রাণ বিলিবণ্টন নিয়ে সরাসরি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে উঠল কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শনিবার বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এবার খোকাবাবু বিরুদ্ধে প্রায় ২৫০ কোটি টাকার দুর্নীতি মামলা দায়ের হয়েছে (Abhishek Banerjee)।

ত্রাণের কোটি কোটি টাকা উধাও! (Abhishek Banerjee)
২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সেই সময় কেন্দ্র সরকারের পাঠানো ত্রাণের বিপুল অঙ্কের টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি বলেই অভিযোগ। তার দাবি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নির্দেশে শাসকদলের নেতা-নেত্রীরা এই অর্থ আত্মসাৎ করেছে। পরিসংখ্যান তুলে ধরে বিজেপি নেতা ববি অভিযোগ করেন, শুধুমাত্র বিষ্ণুপুর ১ নম্বর ব্লকে ৩১ হাজার ঘরের মেরামতির জন্য ২৫ কোটি ৮০ লক্ষ টাকার বেশি বরাদ্দ হলেও, খাতায় কলমে তা দেখানো হয়েছে ৩৪ হাজার। পাশাপাশি, বিষ্ণুপুর ২ নম্বর ব্লকেও প্রায় ৩২ কোটি ৫ লক্ষ টাকার বিশাল দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন তিনি।

বেনিয়মের পাহাড় অভিষেকের বিরুদ্ধে (Abhishek Banerjee)
এই দুর্নীতির জাল ঠিক কতটা বিস্তৃত, তা বোঝাতে গিয়ে মারাত্মক কিছু তথ্য তুলে ধরেছেন ওই বিজেপি নেতা। তাঁর অভিযোগ, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একই ফোন নম্বরে ৬-৭ জন এবং একটিমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭-৮ জনকে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। এমনকি, একই পরিবারের ১১-১২ জন সদস্যও বেআইনিভাবে এই সরকারি অনুদান পেয়েছেন। এই বেনিয়মের বিরুদ্ধেই শনিবার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৎকালীন বিডিও, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং জেলা পরিষদের সভাপতি-সহ একাধিক প্রশাসনিক কর্তার বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকা তছরূপের অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
তবে এখানেই শেষ নয়। ডায়মন্ড হারবারের প্রতিটি থানায় এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ দাস। নিরপেক্ষ তদন্তের স্বার্থে জেলা পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের কাছে একটি বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনেরও আর্জি জানিয়েছেন তিনি।



