Sujit Bose
Bengal Liberty, ১৩ জুন :
প্রথমে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা এফআইআর বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। কিন্তু রেহাই মেলেনি। আবারও একবার জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করলেন সুজিত বোস। ফের একবার দ্রুত শুনানির আবেদন করলেন তিনি। যদিও ৮ জুন করা মামলায় কোনও রকম শর্টকাট বা দ্রুত শুনানির আবেদনে সাড়া দেয়নি আদালত। এমনকি সোমবার মামলাটির শুনানির আর্জি খারিজ করে আগামী জুলাই মাসে শুনানির দিন ধার্য করে দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। তারপরও আবারও একবার হাই কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মন্ত্রী (Sujit Bose)।

৮ জুন হাই কোর্টে বড় ধাক্কা খান সুজিত (Sujit Bose)
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা এফআইআর বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। তবে মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে আদালতে গিয়েও স্বস্তি পাননি তিনি। বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দেন, এফআইআর খারিজের মতো মামলায় তড়িঘড়ি শুনানির কোনও যুক্তি তিনি দেখছেন না। ফলে আগামী জুলাই মাসে মামলাটির শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। শুনানির সময় বিচারপতি কৃষ্ণা রাও আবেদনকারীর পক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, “এফআইআর বাতিলের মামলায় এত তাড়াহুড়োর কী আছে? জরুরি ভিত্তিতে শুনানির মতো কোনও বিশেষ কারণ আমার নজরে আসেনি।” একইসঙ্গে তিনি পরামর্শ দেন, প্রয়োজন হলে আদালতের কাছে জামিনের আবেদন জানানো যেতে পারে। বিচারপতির পর্যবেক্ষণ, “এখানে কোনও শর্টকাটের সুযোগ নেই, প্রয়োজনে জামিনের পথ খোলা রয়েছে।”
প্রসঙ্গত, গত মে মাসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। গ্রেফতারির পরই তিনি নিজের আটককে বেআইনি দাবি করে এবং ইডির দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে প্রাথমিক পর্যায়েই তাঁর সেই আবেদনে কোনও অন্তর্বর্তী স্বস্তি দেয়নি আদালত। বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, মামলার শুনানি নির্ধারিত নিয়মিত বেঞ্চেই হবে এবং এই পর্যায়ে কোনও বিশেষ রেহাই দেওয়ার অবকাশ নেই। পাশাপাশি সুজিত বসুর গ্রেফতারি সংক্রান্ত সমস্ত নথি ও তথ্য বিস্তারিত আকারে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয় ইডিকে। তারই মধ্যে সুজিতের ফের হাইকোর্টের আবেদন ধোপে টিকবে কিনা সেটাই দেখার।



