Udayan Guha
Udayan Guha

Udayan Guha : দুর্নীতির গানে খুনের হুমকি! গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Bengal Liberty, ১৭ জুন :

প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে গ্রেফতার করেছে কোচবিহার পুলিশ (Udayan Guha)। পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকার পাহাড় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিকের রেশনের দুর্নীতি, কিংবা অনুব্রত মণ্ডলের গরু পাচার, রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের পরতে পরতে এখন কেবলই দুর্নীতির কঙ্কালসার চেহারা। দলের প্রথম সারির নেতাদের এই কীর্তি যখন একের পর এক সামনে এসে বাংলার রাজনীতিকে কালিমালিপ্ত করেছে, ঠিক সেই আবহেই এবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের আরও এক দাপুটে নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বুধবার খাস কলকাতার বুকে তাঁর ফুলবাগানের বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ (Udayan Guha)।

Udayan Guha
Udayan Guha

ফুলবাগানে পুলিশি হানা

বুধবার খাস কলকাতার বুকে ফুলবাগানের বাড়ি থেকে কোচবিহার পুলিশের হাতে গ্রেফতার হলেন দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে ফুলবাগানের ফ্ল্যাটে হানা দিয়ে এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে জালে তুলে নেয় কোচবিহার জেলা পুলিশ। পুলিশি সূত্রে খবর, তাঁকে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শেষে সেখান থেকে সরাসরি উত্তরবঙ্গের দিনহাটায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

গানের বদলে প্রাণনাশের হুমকি!

প্রাথমিক পর্যায়ে কোন নির্দিষ্ট মামলায় এই নেতাকে গ্রেপ্তার করা হল তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, পরে জানা যায় মাথাভাঙা থানায় দায়ের হওয়া এক পুরনো অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ। ভাওইয়া সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মণ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। ওই শিল্পীর দাবি, তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি গান বেঁধেছিলেন, আর তার খেসারত হিসেবেই উদয়ন গুহ তাঁকে খুনের হুমকি দেন। প্রাক্তন সরকারের আমলে দুষ্কৃতীদের ভয়ে ওই শিল্পী দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হন। শেষমেশ তাঁর সেই দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement
Advertisement

আরও পড়ুন : 

Sumit Roy : বাল্যবন্ধু সুমিতকে গায়েব করে দিলেন ‘বস’ অভিষেক!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury