TMC MLA
Bengal Liberty: বিধানসভায় তৃণমূল বিভক্ত হয়ে গেল ৩৮/১৪-তে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকেই পাল্লা ভারী। তাঁর সঙ্গে বসেছিলেন বিক্ষুব্ধ তৃণমূলের ৩৮ জন বিধায়ক। এই তালিকায় নাম আছে ফিরহাদ হাকিমেরও। অন্যদিকে, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ-সহ ১৬ জন মমতা-পন্থী তৃণ বিধায়ক বিরোধী বেঞ্চের আরেকটি অংশে অবস্থান করছিল।

নয়না বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? (TMC MLA)
বস্তুত, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর তাঁর স্ত্রী তথা বিধায়ক নয়না কোন পক্ষ নেবেন, তা-নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। এই আবহে নয়নার নাম না-করে কুণাল ঘোষ সুদীপ স্ত্রীকে ‘চলন্ত বিউটি পার্লার’ আখ্যা দিয়েছেন। অনেকেই মনে করেছিলেন, নয়না এসব শুনে দেখে শিবির বদলে ফেলতে পারেন। কিন্তু, আজ বাজেট অধিবেশনের শুরুতে নয়নাকে মমতা-তৃণমূল শিবিরে দেখে চমকে যান অনেকেই।



