Tarique Rahman Government Bangladesh
Bengal Liberty, নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা, সমাজসেবক, বাংলাদেশ: মাত্র ৩ মাস ২০ দিন। এই অল্প সময়ের মধ্যেই এশিয়া উপমহাদেশে এক নজিরবিহীন নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে জনাব তারেক রহমানের সরকার(Tarique Rahman Government Bangladesh)—কীভাবে ক্ষমতায় এসে দ্রুততম সময়ে সম্পূর্ণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়।

গণবিচ্ছিন্নতা ও চারপাশের নৈরাজ্য (Tarique Rahman Government Bangladesh)
রাজপথের সাধারণ মানুষের মুখে আজ একটাই কথা—এই সরকারের জনপ্রিয়তা এখন তলানিতে। চারিদিকে শুধু হাহাকার আর নৈরাজ্য। হত্যা, নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের মতো অপরাধ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ৮ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা—নিরাপত্তা নেই কারও। দেশবাসী আজ চরম হতাশ কণ্ঠে বলছে, “আমরা তো এই বাংলাদেশ চাইনি। এই বাংলাদেশ তো আগে কখনো দেখিনি।” আজ যেদিকেই তাকাই, শুধু অন্ধকারের গ্রাস।

শুভবুদ্ধির উদয় ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার (Tarique Rahman Government Bangladesh)
এখনো যদি সরকারের নীতি-নির্ধারকদের মনে সামান্যতম শুভবুদ্ধি উদয় হয়, তবে অবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দিতে হবে। নইলে এই সরকার এক ভয়ংকর ও অনিবার্য বিপদের দিকে দ্রুত ধাবিত হবে। দেশের মানুষ আজ দৃঢ়ভাবে বিশ্বাস করে—গণমানুষের নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। এটা শতভাগ সত্য।

ক্ষমতার অপব্যবহার ও আন্তর্জাতিক রাজনীতির হাওয়া (Tarique Rahman Government Bangladesh)
আজ যারা ক্ষমতার অপব্যবহার করে চোখে রঙিন চশমা পরে আছেন, তারা দেশের মানুষের ভেতরের ক্ষোভ ও চিন্তা-চেতনার পরিবর্তন টের পাচ্ছেন না। আন্তর্জাতিক রাজনীতির হাওয়া কিন্তু ইতোমধ্যে ঘুরে গেছে। এখনো যদি আপনারা বাস্তব পরিস্থিতি না বোঝেন, তবে সামনের দিনগুলো হবে আরও ভয়াবহ। যেমন কর্ম, তেমন ফল—এটাই প্রকৃতির অমোঘ বিধান।

বিপর্যস্ত অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি (Tarique Rahman Government Bangladesh)
বিগত কয়েক মাসে আপনারা বাংলাদেশকে ঠিক কোন জায়গায় নিয়ে গেছেন? দেশের মানুষ আজ প্রশ্ন করছে—সেই আর্তনাদ কি আপনাদের কান পর্যন্ত পৌঁছায়? দেশের অর্থনীতি আজ ধ্বংসের মুখে। মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সরকার কি তার খবর রাখে? দিবালোকে, দিন-দুপুরে চুরি, ছিনতাই ও ডাকাতি চলছে অবাধে। আপনাদের ভুল নেতৃত্বে সমগ্র দেশকে এক অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই সামগ্রিক ব্যর্থতার দায়ভার আপনাদেরই নিতে হবে এবং দেশবাসীর কাছে উপযুক্ত জবাবদিহিতা করতেই হবে।

ইতিহাসের পুনরাবৃত্তি: আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, প্রসিদ্ধ (Tarique Rahman Government Bangladesh)
মনে রাখবেন, ইতিহাস বারবার ফিরে আসে। বাংলাদেশ আওয়ামী লীগকে অতীতেও বহুবার নিশ্চিহ্ন বা নিষিদ্ধ করার অপচেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হতে পারেনি। আজও আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং জনগণের হৃদয়ে প্রসিদ্ধ। স্রোতের ধারাবাহিকতায় আওয়ামী লীগ আবারও এই বাংলার মাটিতে রাজকীয়ভাবে ফিরে আসবে এবং দেশকে প্রগতির পথে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবে—এটাই আজ দেশের মানুষের মূল বিশ্বাস ও সারাদেশের প্রধান আলোচনা।

রাষ্ট্রীয় যন্ত্রের অপব্যবহার ও অস্তিত্বের সংকট (Tarique Rahman Government Bangladesh)
রাষ্ট্রীয় যন্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করে বিরোধী দল-মত দমন এবং জনগণের উপর নির্যাতন চালিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। এর মোক্ষম জবাব জনগণই দেবে। এখনো যদি এই ধ্রুব সত্য বুঝতে না পারেন, তবে আপনাদের রাজনৈতিক অস্তিত্বই সংকটে পড়বে। একটি গোছানো ও উন্নয়নশীল দেশকে পরিকল্পিতভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন আপনারা।

জনগণের চোখে ফাঁকি দেওয়ার দিন শেষ (Tarique Rahman Government Bangladesh)
দেশের সর্বস্তরের জনগণ আপনাদের এই স্বেচ্ছাচারী কার্যক্রম মোটেও পছন্দ করছে না। ক্ষমতার চেয়ারে বসে হয়তো আপনাদের কাছে সবকিছু ভালো লাগছে, এটাই স্বাভাবিক। কিন্তু যথাসময়ে দেশের মানুষ ব্যালট ও রাজপথে জবাব দিতে প্রস্তুত। নিজেদের অতীতকে ভুলে যাবেন না; অতীতে কে কী করেছেন, সবকিছুই জনগণের স্মৃতিতে সংরক্ষিত আছে। মানুষের চোখে ধুলো দেওয়ার দিন এখন শেষ।
আজ দেশের সিংহভাগ মানুষ বিশ্বাস করে—আওয়ামী লীগের বলিষ্ঠ নেতৃত্বেই দেশে আবার শান্তি ও স্বস্তি ফিরবে। জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে আওয়ামী লীগ রাজপথে আবারও সগৌরবে ঘুরে দাঁড়াবে—এটাই চিরন্তন সত্য।


