Egypt vs Iran
Bengal Liberty
আগামীকাল ভারতীয়(Egypt vs Iran)সময় সকাল ৮:৩০টায় গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী মিশর ও ইরান। এবারের বিশ্বকাপে দুই দলই দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। ফলে ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে।
আত্মবিশ্বাসী মিশর(Egypt vs Iran)
মিশর ইতিমধ্যেই তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তারকাসমৃদ্ধ বেলজিয়ামকে রুখে দেওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে দলটি।

ছন্দে ইরান(Egypt vs Iran)
অন্যদিকে, নানা প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। নিউজিল্যান্ড ও বেলজিয়াম-এর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে টিকে রয়েছে টিম মেলি।

এখন দুই দলের সামনেই নকআউট পর্বে ওঠার সুবর্ণ সুযোগ। শেষ পর্যন্ত কে বাজিমাত করবে, কার মুখে ফুটবে জয়ের হাসি—সেদিকেই তাকিয়ে থাকবেন ফুটবলপ্রেমীরা।


