Diesel supply
Diesel supply

Diesel supply: জরুরি পরিষেবা ও কৃষিকাজে ডিজেল নিষেধাজ্ঞা শিথিল করল রাজ্য সরকার

Bengal Liberty: রাজ্যের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, কৃষি এবং জরুরি পরিষেবা নির্বিঘ্ন রাখতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি কন্টেইনার বা ড্রামে ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তা বিশেষ কিছু ক্ষেত্রের জন্য শিথিল করা হয়েছে।

Diesel supply
Diesel supply

সরকারি নির্দেশ ও সুবিধা (Diesel supply)

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবা, কৃষি কাজ, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে জ্বালানি বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এই জরুরি বিভাগগুলোর সঙ্গে যুক্ত গ্রাহকরা কন্টেইনার বা ব্যারেলে সহজেই ডিজেল কিনতে পারবেন। এছাড়াও প্রতিদিন ডিজেল ক্রয়ের ক্ষেত্রে যে ঊর্ধ্বসীমা নির্ধারণ করা ছিল, তাও এই গ্রাহকদের জন্য শিথিল করা হয়েছে।

Advertisement
Advertisement

পাম্পে কী করতে হবে? (Diesel supply)

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট গ্রাহকদের জ্বালানি সংগ্রহের সময় পাম্পে শুধুমাত্র প্রাথমিক পরিচয়ের নথিপত্র দেখাতে হবে। এর মধ্যে প্রতিষ্ঠানের পরিচয়পত্র, ট্রেড রেজিস্ট্রেশন, জমির নথিপত্র বা অফিসিয়াল রিকুইজিশনপত্র দেখালে দ্রুত ডিজেল সংগ্রহ করা সম্ভব হবে।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর বার্তা (Diesel supply)

এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিধিনিষেধের কারণে কৃষক এবং হাসপাতালসহ জরুরি পরিষেবা সংস্থাগুলো চরম সমস্যায় পড়েছিল। জনসাধারণের স্বার্থ রক্ষার্থেই রাজ্য সরকার এই অবিলম্বে হস্তক্ষেপ করেছে। তিনি আরও বলেন, রাজ্যের অর্থনীতি এবং জনজীবন কোনো বাধা ছাড়াই যেন সুচারুভাবে চলতে পারে, তা নিশ্চিত করতেই সরকার বদ্ধপরিকর।

আরও পড়ুনঃ অপরাধীকে আশ্রয় দিলেই ২ বছরের জেল, রাজ্যে আসছে কঠোর ‘গুন্ডা’ দমন আইন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury