UCC West Bengal
UCC West Bengal

CM Suvendu Adhikari : শ্যামাপ্রসাদের আদর্শেই চলবে রাজ্য! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের ভবিষ্যৎ ভাবনা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি ঘোষণা করেন, বর্তমান সরকার শ্যামাপ্রসাদের দেশপ্রেম, রাষ্ট্রবাদী আদর্শ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকাশ ভি, বিরাসত ভি’ মন্ত্রকে সামনে রেখেই এগোবে। একই সঙ্গে শ্যামাপ্রসাদের স্মৃতি সংরক্ষণ, ইতিহাসের পুনর্মূল্যায়ন এবং তাঁর অবদানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও জানান তিনি (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

‘শ্যামাপ্রসাদের আদর্শেই চলবে সরকার’ বলেন শুভেন্দু (CM Suvendu Adhikari)

সোমবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদের বিচারধারা, দেশপ্রেম ও রাষ্ট্রবাদী আদর্শে পরিচালিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকাশ ভি, বিরাসত ভি’ মন্ত্রই হবে এই সরকারের আগামী দিনের পথ চলার মূল ভিত্তি।” তিনি জানান, গত ৯ মে নতুন সরকার গঠনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে মর্যাদার সঙ্গে পালনের নির্দেশ দেন। সেই অনুযায়ী এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে প্রায় ১০ হাজার কর্মসূচির আয়োজন, শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণ এবং হুগলির জিরাটে তাঁর পৈত্রিক ভিটেতে বিশ্বমানের সংগ্রহশালা ও স্মারক গড়ে তোলার সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

ইতিহাস বিকৃতির অভিযোগ (CM Suvendu Adhikari)

ভাষণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ গঠনে ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, স্বাধীনতার পর কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল, তিনটি সরকারই পাঠ্যপুস্তক থেকে সেই ইতিহাস আড়াল করে রেখেছিল। তাঁর দাবি, ১৯৪৭ সালের ২০ জুন তৎকালীন আইনসভায় শ্যামাপ্রসাদের নেতৃত্বেই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালিত হলেও আগের রাজ্য সরকার ১ বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে ইতিহাস বিকৃত করেছে। বর্তমান সরকার সেই ইতিহাস সংশোধনে উদ্যোগী হবে বলেও জানান তিনি। কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তকে শ্যামাপ্রসাদের আদর্শের বাস্তবায়ন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/06/baruipur-case-9/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury