Ayushman Bharat
Ayushman Bharat

Suvendu Adhikari: সোমবার থেকেই রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন

Bengal Liberty

সোমবার থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডা দমন আইন (Suvendu Adhikari)। রাজ্য সরকারের আনা এই বিলে সই করেছেন রাজ্যপাল আর. এন. রবি। রাজ্যপালের সম্মতির পর আইনটি কার্যকর করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সোমবার থেকেই নতুন এই আইন বলবৎ হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Suvendu Adhikari
Suvendu Adhikari

৩০ জুন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গুন্ডা দমন বিলটি পাশ হয়।

Advertisement
Advertisement

এরপর বিলটি অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপালের সইয়ের পর স্বরাষ্ট্র দফতর প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করে আইন কার্যকরের প্রস্তুতি নেয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সোমবার থেকেই রাজ্যে কার্যকর হবে গুন্ডা দমন বিল।” তাঁর বক্তব্য, সংগঠিত অপরাধ, সমাজবিরোধী কার্যকলাপ এবং গুন্ডাবাজি রুখতেই এই আইন কার্যকর করা হচ্ছে। নতুন আইন কার্যকর হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হাতে আরও কড়া আইনি ক্ষমতা থাকবে বলে মনে করছে রাজ্য সরকার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury