Bengal Liberty
ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করল চ্যাটার্জিহাট থানার পুলিশ (Srabanti PA)। মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্ঘ্য মুখোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত। অভিযোগকারী যুবতীও একই সংস্থায় কর্মরত। অভিযোগ, গত ১২ এপ্রিল ওই যুবতী চ্যাটার্জিহাট এলাকায় অর্ঘ্যর বাড়িতে গেলে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার প্রায় দু’মাস পরে, গত ১২ জুন চ্যাটার্জিহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে।

তদন্তের অগ্রগতিতে সোমবার রাতে অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করে চ্যাটার্জিহাট থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক অজামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাঁকে হাওড়া আদালতে তোলা হয়। মামলার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


