Abhishek Porel: ধর্ষণ মামলায় জেলে অভিষেক পোড়েল! খারিজ জরুরি শুনানির আর্জি

Bengal Liberty

ধর্ষণ মামলায় আপাতত স্বস্তি মিলল না ক্রিকেটার অভিষেক পোড়েলের (Abhishek Porel)। জরুরি ভিত্তিতে শুনানির জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলাটির নিয়মমাফিক তালিকা অনুযায়ী নির্ধারিত দিনেই শুনানির কথা জানিয়েছে আদালত।

১১ আগস্ট গ্রেফতার Abhishek Porel

ধর্ষণের অভিযোগে গত ১১ অগস্ট কলকাতার দমদম এলাকা থেকে অভিষেক পোড়েলকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ। ওই দিনই তাঁকে আদালতে হাজির করানো হয়। আদালত তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ১৪ আগস্ট আদালতে পেশ করা হয় ক্রিকেটারকে। নিম্ন আদালতেই তাঁর জামিনের আবেদন খারিজ হয়। বিচারকের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজত হয় অভিষেকের। বর্তমানে হুগলি জেলেই রয়েছে ক্রিকেটার।

Advertisement
Advertisement

কী অভিযোগ অভিষেকের বিরুদ্ধে?

হুগলির মগরা থানা এলাকার বাসিন্দা এক মহিলা এই মুহূর্তে ভিনরাজ্যে ডাক্তারি পড়ছেন। তিনি গত ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন বছর ধরে তাঁর সঙ্গে অভিষেক পোড়েলের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন ক্রিকেটার। একসঙ্গে বিদেশে ঘুরতেও গিয়েছিলেন দু’জনে। কিন্তু পরে ক্রিকেটার অভিষেক ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং দূরত্ব তৈরি করেন। প্রায় দেড় বছর আগে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই ঘটনা থানা পর্যন্ত পৌঁছায়। তবে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। মামলাটি কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আর্জিও খারিজ হয়। বর্তমানে নিয়মিত তালিকাভুক্তির অপেক্ষাতেই থাকতে হবে ক্রিকেটারকে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, গ্রেফতারির পর জরুরি পদক্ষেপ নিয়েছে CAB । আগত মরশুমের বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা থেকে বাদ পড়েছে অভিষেক । লাল বল ও সাদা বল – দুই ফরম্যাটের দল থেকেই নাম কাটা গেছে তার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury