Suvendu Adhikari
Bengal Liberty
সোমবার বিকাশ ভবনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিকাশ ভবনে উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যে জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়ন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে আটকে থাকা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ১ আগস্ট থেকে শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিক্ষা দফতর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য Suvendu Adhikari
মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, ” শিক্ষা নীতি শিক্ষা ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের সমান অবদান থাকে। দিল্লি থেকে আটজন অফিসার এসেছিলেন। পিএম শ্রী জাতীয় শিক্ষা নীতিতে যুক্ত হয়েছি আমরা। ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি অর্থ কারণ টাকা নেয়নি রাজ্য সরকার আগে।’’ তিনি জানান, ‘‘প্রাইমারি, আপার প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয় কীভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থা দেওয়া যায় বেসরকারি ব্যবস্থার উপর নির্ভর করতে না হয়, বিদ্যা মন্দিরগুলিকে আধুনিক করণ করা যায় সে নিয়ে আলোচনা হয়েছে।’’

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৮১ হাজার বিদ্যালয়কে লিস্টে রাখা হয়েছে। যেখানে গ্যাসে রান্না হবে, সোলার প্যানেল বসবে, শৌচাগার থাকবে, পানীয় জল জলের ব্যবস্থা থাকবে। বিদ্যালয়গুলোতে পাখা লাগানো হবে। পাশাপাশি, ছাত্রীদের জন্য বিশেষ ভাবে স্যানিটারি মেশিন বসানো হবে বলে জানিয়েছেন তিনি। শিক্ষা দফতরের প্রতি বহু বছর পর এই পরিবর্তনের উদ্যোগে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

